Current date Sep 6, 2026
Lead Newsশিক্ষা

৪৭তম বিসিএসের আবেদন শুরু ২৯ ডিসেম্বর

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

স্থগিত ঘোষণার দুইদিন পর ৪৭তম বিসিএসের আবেদনের নতুন দিন-তারিখ জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী— আগামী ২৯ ডিসেম্বর থেকে এ বিসিএসের অনলাইন আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এবার আবেদন ফি ২০০ টাকা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী— ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়ে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।

বিজ্ঞপ্তিতে আবেদনের যে সময়সীমা ছিল, তার চেয়ে এবার সময় বাড়ানো হয়েছে। প্রথম দফার ঘোষণা অনুযায়ী আবেদনের জন্য প্রার্থীরা ২২ দিন সময় পেতেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী— আবেদনের জন্য ৩৪ দিন সময় পাচ্ছেন চাকরিপ্রার্থীরা।

পিএসসি সূত্র জানায়, আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করা হলেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় বিসিএসে আবেদন স্থগিত করা হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার (১১ ডিসেম্বর) আবেদন ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করায় ফের আবেদনের তারিখ ঘোষণা করলো সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ৪৭তম বিসিএসের আবেদনপত্র পূরণ ও ফি জমাধান শুরু হওয়ার কথা ছিল ১০ ডিসেম্বর সকাল ১০টায়। শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে তার আগের দিন এ প্রক্রিয়া স্থগিত করা হলো।

এ বিসিএসে তিন হাজার ৪৮৭ জনকে ক্যাডার এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি শূন্যপদ স্বাস্থ্য ক্যাডারে। এ ক্যাডারে সহকারী সার্জন পদে ১ হাজার ৩৩১ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...