Current date Sep 6, 2026
Lead Newsপ্রযুক্তি

‘৭.১ ট্রিলিয়ন ডলার’ জরিমানা হতে পারে ফেসবুকের

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : এই সপ্তাহটি ফেসবুকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে মার্কিন কংগ্রেসে আগামীকাল হাজির হতে হবে। সামাজিক মাধ্যমটির বহুমুখী সমস্যা নিয়ে জবাবদিহি করতে হবে তাকে। কিন্তু কোটি কোটি গ্রাহকের তথ্য চুরির ঘটনায় কোম্পানিটি সম্ভবত আরও ঝামেলার মুখোমুখি হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাণিজ্য কমিশন (এফটিসি) ফেসবুককে এমন অঙ্কের জরিমানা করতে পারে যে সেটি পরিশোধ করতে হিমশিম খাবে বিশ্বের অন্যতম ধনী কোম্পানিটি।

এফটিসির সাথে ২০১১ সালে একটি সমঝোতায় পৌঁছেছিল ফেসবুক। তাতে বলা ছিল, ফেসবুক গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তায় বিঘ্ন তৈরি করবে না। এজন্য ফেসবুককে গ্রাহকের অনুমতি নিতে হবে। ফেসবুক এর কোটি কোটি গ্রাহকের গোপনীয়তায় সুরক্ষার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। মানুষের গোপনীয়তা নষ্ট করার জন্য ফেসবুক তৈরি করা হয়নি। এ বিষয়টি যাতে ঠিক থাকে তা নিশ্চিত করবে এফটিসি।

এজন্য সর্বোচ্চ ৪১ হাজার ৪৮৪ মার্কিন ডলার জরিমানারও বিধান করা হয়েছিল। প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট হিসাব করেছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের যত ফেসবুক ব্যবহারকারীর তথ্য চুরি হয়েছে এবং যাদের তথ্য লন্ডন ভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যনালিটিকা হাতিয়ে নিয়েছে তার জন্য এফটিসি যে জরিমানা করতে পারে তার সম্ভাব্য অঙ্কটা হল প্রায় ৭.১ ট্রিলিয়ন ডলার।

সম্ভবত এত বড় অঙ্কের জরিমানা এফটিসি হয়তো করবে না। কিন্তু এফটিসি যদি ২০১১ সালের ফেসবুকের করা প্রতিশ্রুতি লঙ্ঘনের প্রমাণ পায় তবে এটি বেশ বড় অঙ্কের জরিমানা যে করতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। আর এতে ভয়াবহ বিপদে পড়বে ফেসবুক। সূত্র: দ্য নেক্সট ওয়েব

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...