Current date Jul 11, 2026
বাংলাদেশ

৬ কেন্দ্রে ইভিএমে মক ভোট

URL copied
Share URL copied

 প্রতিনিধি, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে ছয়টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ হবে। এ উপলক্ষে আজ সোমবার সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত সংশ্লিষ্ট ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের সম্পৃক্ত করে ভোটগ্রহণ কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কারিগরি টিমের সমন্বয়ে প্রশিক্ষণ (মক) ভোট গ্রহণ করা হয়।

সিটি নির্বাচনের রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনী এলাকার পরিবেশ, অবকাঠামো, যাতায়াত ব্যবস্থা ও এলাকাবাসীর শিক্ষাগত যোগ্যতাসহ নানা বিষয় বিবেচনায় নিয়ে ছয়টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনে প্রস্তাব পাঠানো হয়। প্রস্তাবটি অনুমোদিত হওয়ায় ইভিএম ভোটিং প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়।

নির্বাচন কমিশনের ৪৮ জনের প্রশিক্ষিত দল ১৯ থেকে ২৪ জুন পর্যন্ত ওই ৬টি কেন্দ্রের আওতায় ১২টি জনসমাগম স্থানে জন সচেতনতা ও ভোটিং শিক্ষা প্রদান এবং প্রদর্শনী কার্যক্রম পরিচালনা করে। এ ছাড়া ২৪ জুন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৬টি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং পোলিং কর্মকর্তাদের ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়।

ভোটকেন্দ্র গুলো হলো চাপুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাপুলিয়া মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়, মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-১, মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-২, রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র-১ ও রানী বিলাসমনি সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র-২।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান জানান, সোমবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত সংশ্লিষ্ট ভোট কেন্দ্র সমূহের ভোটারদের সম্পৃক্ত করে ভোটগ্রহণ কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কারিগরি টিমের সমন্বয়ে প্রশিক্ষণ (মক) ভোট শুরু হয়েছে

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....