Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

রাজবাড়ীতে শিক্ষার্থী হত্যাকারীর গ্রেফতার দাবিতে বিক্ষোভ

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ফরিদপুর পলিটেনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রোমান মন্ডল (১৯) হত্যাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কাটাখালী এলাকায় এ বিক্ষোভ করেন ইউনিয়নবাসী ও রোমানের পরিবারের সদস্যরা।

এ সময় রোমানের পরিবারের সদস্য ও এলাকাবাসী হত্যাকারীর গ্রেফতার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। সেই সঙ্গে কাটখালী স্ট্যান্ড এলাকায় যানবাহন চলাচলে বাধা দেয়। পরে বিক্ষোভকারীদের সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে পুলিশ। নিহত রোমান ছোটভাকলা ইউনিয়নের চর অান্দার মানিক এলাকার কালাম মন্ডলের ছেলে।

জানা গেছে, বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে কাটাখালী এলাকার রাসেল দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। কয়েকদিন আগে রাসেল ওই স্কুলছাত্রীকে অপহরণের হুমকি দেয়। ওই স্কুলছাত্রী সুমনের ভাগনি হয় বলে রাসেলকে উত্ত্যক্ত করতে নিষেধ করা হয়।

এতে রাসেল ক্ষিপ্ত হয়ে সুমনকে কাটাখালী বাজারে আসতে বলে। গত ২৩ জুন সুমন ও তার বন্ধুরা কাটাখালী আসলে রাসেলের নেতৃত্বে ৭-৮ জন যুবক তাদেরকে এলোপাতাড়ি কাঠ দিয়ে পেটাতে থাকে।

এ সময় রোমানের মাথায় আঘাত লাগে। সঙ্গে সঙ্গে রোমান মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোয়ালন্দ হাসপাতালে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গোয়ালন্দ থানায় একটি মামলা করা হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...