Current date Nov 6, 2026
বাংলাদেশ

কুড়িগ্রামে জন্ম নিলো এ কেমন শিশু, কপালে চোখ!

URL copied
Share URL copied

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নাকবিহীন ও কপালে অদ্ভুত আকৃতি চোখসহ এক কন্যা শিশুর জন্ম হয়েছে। জন্মের আধা ঘণ্টা পর তার মৃত্যু হয়। গতকাল শনিবার রাতে উপজেলার রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অদ্ভুত ওই শিশুটির জন্ম হয়।

ওই শিশুটির মায়ের নাম নিশি আক্তার। তিনি রৌমারী সদর ইউনিয়নের নটানপাড়া গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী।

শনিবার রাতে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের সুত্রে জানা যায়, শনিবার দুপুরে প্রসব বেদনা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন নিশি আক্তার। রাতের দিকে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। দেখা যায় শিশুটির নাক নেই এবং চোখ দুটি পাশাপাশি কপালের মধ্যে। জন্মের আধা ঘন্টা পর সেটির মৃত্যু হয়।

এই শিশু জন্মের খবর ছড়িয়ে পড়লে স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে এক নজর দেখার জন্য ভিড় জমায় উৎসুক জনতা। এলাকাবাসী জানায়, দেড় বছর আগে নিশি আক্তারের সঙ্গে বিয়ে হয় আসাদুজ্জামানের। এটি তাদের প্রথম সন্তান।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনুপ কুমার বিশ্বাস জানান, গর্ভকালীন ফলিক অ্যাসিড নামক ট্যাবলেট না খাওয়ায় শিশুটি এনএন সেফালি রোগে আক্রান্ত হয়েছিল।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...