Current date Sep 17, 2026
বাংলাদেশ

ইউপি চেয়ারম্যানের ঘরের চালায় মিলল ত্রাণের টিন

URL copied
Share URL copied

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়ির ঘরের চালা থেকে সরকারি ত্রাণের ঢেউটিন উদ্ধার করা হয়েছে।

উপজেলা প্রশাসন গোপন সংবাদে রোববার দুপুরে বেতকাপা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুল করিম ফজলুর বসতবাড়িতে এ অভিযান চালায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরিফ হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার বন্যাদুর্গত, শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারকে সহায়তার জন্য এসব টিন বিতরণ করা হয়। তবে ফজলুল করিম গোপনে এলাকার চিহ্নিত তালিকাভুক্ত দরিদ্র পরিবার প্রধানদের নাম ও ঠিকানা ব্যবহার করে নিজেই ছয় বান্ডিল ঢেউটিন নিয়ে বাড়ির ঘরের চালায় ব্যবহার করেন।

গোপন খবরে উপজেলা ত্রাণ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা রাশেদুল আলম ও অফিস সহায়ক আনিসুর রহমান আনিসসহ অন্যান্যরা চেয়ারম্যান বাড়ির ঘরের চালায় ব্যবহৃত ঢেউটিনগুলো সরকারি হিসেবে সনাক্ত করেন।

এক পর্যায়ে ঘরের চালা থেকে ঢেউটিনগুলো খোলার সাথে সাথেই চেয়ারম্যানের লোকজনরা সুযোগ বুঝে আবারো ওইসব ঢেউটিন ঘটনাস্থল থেকে লুটপাট করে নিয়ে যান। এর পরপরই চেয়ারম্যান ফজলু ঘটনাস্থল থেকে সটকে পড়েন। উদ্ধার করা ছয় বান্ডিল (৪৮ পিস) ঢেউটিনের মধ্য থেকে সর্বশেষ চেয়ারম্যান বাড়ি থেকে আট পিস এবং পার্শ্ববর্তী জনৈক নজির হোসেনের বাড়ি থেকে ৯ পিসসহ ১৭ পিস ঢেউটিন উদ্ধার করা হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরিফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো.আরিফ হোসেন, পলাশবাড়ী থানার এসআই নজরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। এরপর উদ্ধার টিনগুলো পুলিশ হেফাজতে দেওয়া হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...