Current date Sep 17, 2026
বাংলাদেশ

চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পালাল কিশোর আসামি

URL copied
Share URL copied

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : সিলেট থেকে ঢাকার পূবাইলে কিশোর সংশোধনাগারে নিয়ে যাবার পথে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে এক কিশোর পালিয়ে গেছে।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানা সূত্রে জানা যায়, সিলেট শহরের শাহপরান এলাকার দুই কিশোর অপরাধী রাসেল মিয়া (১৫) ও রেজওয়ান আহমদকে (১৫) ঢাকার পূবাইলে কিশোর সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল।

পুলিশি পাহারায় তাদের নিয়ে যাবার সময় পারাবত ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকা অতিক্রমকালে রাসেল মিয়া ট্রেনের বগির টয়লেটে যেতে চাইলে তার হাতকড়া খুলে দেন সাথে থাকা পুলিশ সদস্য। ট্রেনের বগির টয়লেটের দরজা খোলা থাকার সুযোগে রাসেল চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনার পর সাথের কিশোর অপরাধী রেজওয়ানকে শ্রীমঙ্গল রেলওয়ে থানা হাজতে রেখে লাউয়াছড়া জাতীয় উদ্যেিনর পাহাড়ি এলাকায় অনেক রাত পর্যন্ত খোঁজা হলেও মঙ্গলবার বিকেল পর্যন্ত রাসেলকে পাওয়া যায়নি।

লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির সমাজসেবক সাজু মারছিয়াং বলেন, সোমবার সন্ধ্যার আগ থেকে বেশ রাত পর্যন্ত এ উদ্যানের বিভিন্ন স্থানে রেলওয়ে পুলিশ তল্লাশি চালিয়ে পালিয়ে যাওয়া কিশোর অপরাধী রাসেলকে পায়নি।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক মুঠোফোনে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধী কিশোর রাসেল পালিয়ে গেলেও সাথের কিশোর অপরাধী রেজওয়ান এখন রেলওয়ে থানা হাজতে আছে। পলাতক রাসেলকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সিলেট শহরে অপরাধে জড়িত বলে এই দুই কিশোরকে আদালতের মাধ্যমে ঢাকার পূবাইলে কিশোর সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...