Current date Jul 8, 2026
বাংলাদেশ

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন মিলার

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন পেতে যাচ্ছেন আর্ল রবার্ট মিলার। সাড়ে তিন বছর ধরে বাংলাদেশে মার্কিন দূতাবাসের দায়িত্ব সামলে আসছিলেন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট।

এক বিবৃতিতে হোয়াইট হাউজ বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার আর্ল রবার্ট মিলারকে ওই পদের জন্য মনোনীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়ার পর যুক্তরাষ্ট্রের কংগ্রেস অনুমোদন করলে শিগগিরই বার্নিকাটের জায়গায় দেখা যাবে মিলারকে।

মার্কিন মেরিন কোরের সাবেক কর্মকর্তা মিলার পররাষ্ট্র দপ্তরের হয়ে কাজ করে আসছেন ১৯৮৭ সাল থেকে। আর ২০১৪ সাল থেকে তিনি আফ্রিকার দেশ বতসোয়ানায় রাষ্ট্রদূতের পালন করে আসছেন। মিলার ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেন। নয়াদিল্লি, বাগদাদ ও জাকার্তায় মার্কিন দূতাবাসে আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবেও তিনি কাজ করেছেন।

মিশিগান বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার পর মিলার যোগ দেন যুক্তরাষ্ট্রের মেরিন কোরে। ১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তিনি মেরিন কোরে এবং ১৯৮৫ থেকে ১৯৯২ পর্যন্ত মেরিন কোর রিজার্ভে অফিসার পদে ছিলেন।

 

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...