Current date Oct 24, 2026
Lead Newsরাজনীতি

মির্জা ফখরুল শঙ্কামুক্ত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : বুকের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শঙ্কামুক্ত আছেন। আজ সোমবার বিকেল ৪টায় বিএনপির এই নেতাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

এর আগ পর্যন্ত মির্জা ফখরুলকে গুলশানের ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে পূর্ণ বিশ্রামে রাখা হয় বলে জানিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসক ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফাওয়াজ হোসেন শুভ। সেখানে তাকে আজ দেখতে যান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী।

সোমবার বিকালে ফাওয়াজ হোসেন শুভ জানান, প্রাথমিকভাবে প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে । এতে দেখা গেছে মির্জা ফখরুল শঙ্কামুক্ত।

এর আগে সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ‘উনি সকালে বাসায় বুকে ব্যথা অনুভব করায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোমিনউজ্জামানের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।’

এ বিষয়ে ডা. জাহিদ আরও জানান, মির্জা ফখরুলের মা ফাতিমা আমিন বার্ধক্যজনিত অসুস্থতায় বেশ কিছুদিন ধরে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি আছেন। সোমবার তাকে দেখতে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় ফখরুল নিজেই অসুস্থ বোধ করেন।

ডা. জাহিদ জানান, ‘আশা করা যায়, মঙ্গলবার বিএনপি মহাসচিব হাসপাতাল থেকে বাসায় যেতে পারবেন। ২০১৬ সালে কারাগারে থাকা অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ে ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। পরে তিনি কয়েক দফা যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে চিকিৎসা নেন।’

এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে, আর মির্জা ফখরুলের হাসপাতালে ভর্তির খবরে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ ইউনাইটেড হাসপাতালে ছুটে যান। চিকিৎসকরা মির্জা ফখরুলকে শঙ্কামুক্ত ঘোষণার পর নেতাকর্মীরা চিন্তা মুক্ত হন বলে জানান বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু।

মহাসচিবকে দেখতে হাসপাতালে যান দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকতউল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ প্রমুখ।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম ও মহাসচিবের ছোট ভাই মির্জা ফয়সল আমীন সার্বক্ষণিক হাসপাতালে বিএনপি মহাসচিবের পাশে রয়েছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...