Current Date:Mar 18, 2026

9236 Articles Written0 Comments

সিনহা হত্যা: লিয়াকত-প্রদীপের সর্বোচ্চ সাজা চায় পরিবার

জেলা প্রতিনিধি: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান দুই আসামি টেকনাফ থানা পুলিশের তৎকালীন পরিদর্শক...

সুইস ব্যাংকে কার কত টাকা, জানতে চান হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: বিদেশে অর্থপাচারে জড়িতদের মধ্যে পানামা পেপারস ও প্যারাডাইস পেপারসে যাদের নাম এসেছে তাদের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া...

ইসি গঠন আইনের গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে পাস হওয়া ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ এর গেজেট প্রকাশ করেছে...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল)-এর বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন-২০২২ ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি, শনিবার অনুষ্ঠিত...

মুরগির দাম কিছুটা কমলেও বেড়েছে অধিকাংশ নিত্যপণ্যের দাম বিপাকে নিন্ম আয়ের মানুষ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মুরগীর দাম কিছুটা কমলেও অধিকাংশ নিত্যপণ্যের দাম বাড়তি থাকায় মধ্যবিত্ত বা নিন্ম আয়ের মানুষ বিপাকে পড়েছে।...

জনতা ব্যাংকের ৩১৩ কোটি টাকা ঋণখেলাপির দায়ে আরএসআরএম এমডির দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: জনতা ব্যাংকের ৩১৩ কোটি টাকা ঋণখেলাপির দায়ে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাকসুদুর রহমানকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক (যুগ্ম জেলা জজ) মুজাহিদুর রহমান এ আদেশ দেন। অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, ২০১৮ সালের ২৯ মার্চ ৩১২ কোটি ৮২ লাখ ৩২ হাজার ৯৯৭ টাকা খেলাপি ঋণ আদায়ের দাবিতে আদালতে মামলা করে (মামলা নং ৫৩/১৮) জনতা ব্যাংকের লালদিঘী করপোরেট শাখা। মামলায় প্রধান আসামি করা হয় আরএসআরএমকে। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় আসামি করা হয় প্রতিষ্ঠানের এমডি মাকসুদুর রহমান ও পরিচালক শামসুন নাহার রহমানকে। আরএসআরএমের সহযোগী প্রতিষ্ঠান মেসার্স রতনপুর শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের নামে এ ঋণ নেয়া হয়েছিল। আদালত জানিয়েছেন, বিপুল পরিমাণ খেলাপি ঋণ সম্পূর্ণ অনাদায়ী থাকা সত্ত্বেও মামলা দ্রুত নিষ্পত্তির প্রতি বাদী ব্যাংক যত্নশীল ছিল না। মামলা দায়েরের সাড়ে তিন বছর পর আদালতের নজরে এলে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে সমন জারি নিশ্চিত করা হয়। আদালত আরো বলেছেন, খেলাপি ঋণ আদায়ে বিচারিক প্রক্রিয়া ফলপ্রসূ করার স্বার্থে অর্থঋণ আদালত আইন ২০০৩-এর ৫৭ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাদীর দরখাস্ত মঞ্জুরক্রমে ২নং বিবাদী মাকসুদুর রহমানকে দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করা হলো। ১ ফেব্রুয়ারির মধ্যে ২নং বিবাদীকে তার পাসপোর্ট আদালতে জমা দেয়ার নির্দেশনা দেয়া হলো। মাকসুদুর রহমান যাতে দেশত্যাগ না করতে পারেন তা নিশ্চিত করার জন্য আদেশের কপি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপির (বিশেষ শাখা) কাছে পাঠানো হোক। জানা গেছে, ১৯৭৩ সালে ইস্পাত ট্রেডিং ব্যবসা শুরু করেন মাকসুদুর রহমান। ব্যবসার পরিধি ধাপে ধাপে বাড়তে থাকলে ১৯৮৬ সালে এ উদ্যোক্তা প্রতিষ্ঠা করেন রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, যেটি সংক্ষেপে আরএসআরএম নামেই বেশি পরিচিতি লাভ করেছে। ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ‘এ’ ক্যাটাগরির আরএসআরএম।

করোনায় আরও ১৭ মৃত্যু, শনাক্ত ১৫৫২৭

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন...

অর্থপাচারে জড়িত ৬৯ জনের তথ্য দিলো বিএফআইইউ

নিজস্ব প্রতিবেদক: সুইস ব্যাংকসহ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরানো এবং অর্থপাচারের সঙ্গে জড়িত ৬৯ বাংলাদেশির তথ্য হাইকোর্টে জমা দিয়েছে...

ইসি গঠনের বিল: দুটি ধারা পরিবর্তন করে স্থায়ী কমিটির প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক: সংসদে উত্থাপিত বহুল আলোচিত নির্বাচন কমিশন (ইসি) গঠন আইনের খসড়ায় দুটি পরিবর্তনের সুপারিশ করে প্রতিবেদন দিয়েছে আইন...

করোনামুক্ত প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বুধবার (২৬ জানুয়ারি) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার...