Current date Sep 7, 2026
বিশ্ব

ইসরায়েল একটি দুর্বৃত্ত রাষ্ট্র : ইরান

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলকে সত্যিকার অর্থে একটি দুর্বৃত্ত রাষ্ট্র বললেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি গোলাম আলী খোশরু।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এভিগডোর লিবারম্যানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উদ্দেশে দেয় এক বিবৃতিতে একথা বলেন তিনি।

গোলাম আলী খোশরু বলেন, ইসরায়েল যে দুর্বৃত্ত রাষ্ট্র, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি অনস্বীকার্য বাস্তবতা। তবে এই বাস্তবতায় শুধু তারা বিশ্বাস করে না, যারা মনে করে অবৈধ দখলদারিত্ব, অবৈধ বসতি নির্মাণ, বর্ণবাদী আচরণ, অবরোধ ও নিয়মিত গণহত্যা চালিয়ে মধ্যপ্রাচ্যের বুকে টিকে থাকা ইসরায়েলের জন্ম-জন্মান্তরের অধিকার।

আমেরিকাসহ নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্য দেশের সমালোচনা করে তিনি বলেন, এসব দেশ ইসরায়েলকে এমন একটি ধারণা দিয়েছে যে দেশটি অব্যাহতভাবে মধ্যপ্রাচ্যের শান্তিকে উপেক্ষা করবে এবং এজন্য তাকে কোনো ধরনের জবাবদিহিতা করতে হবে না।

আমেরিকাসহ সুনির্দিষ্ট কিছু স্বার্থান্বেষী দেশের সহযোগিতা ছাড়া তাদের পক্ষে এই দায়মুক্তির সুবিধা উপভোগ করা সম্ভব হতো না বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সৌদি নিউজ ওয়েবসাইট এলাফকে দেয়া এক সাক্ষাৎকারে এভিগডোর লিবারম্যান বলেন, ইরান তেল আবিবে হামলা চালালে আমরাও তেহরানে আঘাত হানবো।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...