Current date Sep 7, 2026
রাজনীতি

করবিহীন বাজেটে বিএনপি খুশি নাঃ কাদের

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করবিহীন জনবান্ধব একটি বাজেট আসছে, এতে জনগণ খুশি হলেও বিএনপি অখুশি। বৃহস্পতিবার (০৭ জুন) সকালে রাজধানীর ধানমণ্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি প্রতারণা নিয়ে কি ভাবছে? তারা ভালো বাজেটে প্রতারিত হচ্ছে তাই? বাজেটটা জনগণের স্বার্থে আসছে এবং কোনো কর ছাড়া বাজেট আসছে এতে তো জনগণ খুশি। জনগণ খুশি হলেই বিএনপি অখুশি হবে এটাই স্বাভাবিক।’

এসময় তিনি বলেন, ‘সিইসি কি বলেছে, এটা আমাদের বোঝা উচিত। সিইসি বলেছেন, মনে হয় সেনাবাহিনী মোতায়েন হতে পারে। সেনাবাহিনী মোতায়েন তো পরিস্থিতির প্রয়োজনে ইসি অনুরোধ করবে সরকারকে, কারণ প্রতিরক্ষা মন্ত্রণালয় আইন প্রয়োগকারী যে সংস্থা ইসির অধীনে যাবে, সেনাবাহিনী কিন্তু এর মধ্যে নেই।’

তিনি আরো বলেন, ‘আমরাও কিন্তু বলিনি সেনাবাহিনী মোতায়েন হবে না। যদি পরিস্থিতিতে প্রয়োজন হয়, সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা দেখা দেয় তখন নির্বাচন কমিশন সরকারকে অনুরোধ করবে। তাহলেই কেবল সেনাবাহিনী মোতায়েন করা হবে।’

এর আগে, ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...