Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

কোরবানির ঈদে ঢাকা দক্ষিণে বসবে ১৩ পশুর হাট

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় অস্থায়ীভাবে ১৩টি পশুর হাট ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। হাটগুলোর মোট সরকারি মূল্য ধরা হয়েছে ১২ কোটি ১৮ লাখ ৩৭ হাজার ৬৭৫ টাকা।

ডিএসসিসির সম্পত্তি বিভাগ সূত্র আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছে। হাটগুলো হচ্ছে খিলগাঁওয়ের মেরাদিয়া বাজারের পাশে, খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘের মাঠের পাশে, ব্রাদার্স ইউনিয়নের বালুর মাঠ, কমলাপুর স্টেডিয়ামের রাস্তার পূর্বপাশ সংলগ্ন খালি জায়গা, ঝিকাতলা হাজারীবাগ মাঠের পাশে, লালবাগের রহমতগঞ্জ খেলার মাঠের পাশে, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় থেকে দক্ষিণ দিকে বুড়িগঙ্গার বাঁধের পাশে, আরমানীটোলা খেলার মাঠ, ধূপখোলা ইস্ট এন্ড ক্লাব মাঠ, পোস্তগোলা শ্মশানঘাট, দনিয়া কলেজের পাশে, শ্যামপুর বালুর মাঠ, ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন খালি জায়গা। দরপত্র ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়সহ ডিএসসিসির ৫টি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাওয়া যাবে। দরপত্র ফরম বিক্রির শেষ তারিখ ৯ জুলাই; দাখিলের তারিখ ১০ জুলাই। এদিন দুপুর আড়াইটায় দরপত্র খোলা হবে আর বিকাল ৪টায় হাটবাজার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হবে। যদি একই দরপত্রে কাক্সিক্ষত দর না পাওয়া যায়, তা হলে সংশ্লিষ্ট হাটটির জন্য পুনঃদরপত্র আহ্বান করা হবে।

প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আব্দুল মালেক জানান, যদি কোনো হাটের বিপরীতে পুলিশ বা সরকারের শীর্ষ পর্যায় থেকে কোনো আপত্তি আসে, তা হলে তা বাতিল করা হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...