Current date Sep 16, 2026
বিশ্ব

কোরীয় যুদ্ধে নিহত মার্কিন সৈন্যদের দেহাবশেষ ফেরত দিচ্ছে উ. কোরিয়া

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া কোরীয় যুদ্ধে নিহত মার্কিন সেনাদের দেহাবশেষ ফেরত পাঠাচ্ছে। এতে কিম জং উনকে ধন্যবাদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সানতোসা দ্বীপে জুনে ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে যে চারটি বিষয়ে সমঝোতা হয়েছিল তাতে দেহাবশেষ ফেরতের বিষয়টি উল্লেখ ছিল।-খবর বিবিসি

দুই কোরিয়ার মধ্যে যুদ্ধবিরতিতে শেষ হওয়া লড়াইয়ের ৬৫তম বার্ষিকীতে পিয়ংইয়ং মার্কিন সেনাদের এ দেহাবশেষগুলো ফেরত দিচ্ছে।

১৯৫০-৫৩ পর্যন্ত চলা কোরীয় যুদ্ধে নিহত মার্কিন সেনাদের দেহাবশেষ ফেরত পাঠানো হচ্ছে। উত্তর কোরিয়ার উত্তর-পূর্বের উনসেন বিমান ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের পথে থাকা দেহাবশেষ বহনকারী বিমান দক্ষিণ কোরিয়ার মার্কিন ঘাঁটিতে থামার পর মার্কিন সেনারা তাতে ‘অনার গার্ড’ দেয়। এতে ৫৫জনের দেহাবশেষ আছে বলে ধারণা করা হচ্ছে। দেহাবশেষ পাঠানো মধ্য দিয়ে নিহত সেনাদের আত্মীয়দের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হচ্ছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...