Current date Sep 7, 2026
বিশ্ব

গুলিতে কাশ্মিরের বিশ্ববিদ্যালয় অধ্যাপকসহ নিহত ৫

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে কাশ্মির বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপকসহ পাঁচ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। নিহতরা কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের সদস্য বলে খবরে বলা হয়েছে।

এনডিটিভি জানায়, রবিবার সকালে সোপিয়ানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে দীর্ঘ গুলির লড়াই শুরুর পর থেকে স্থানীয় তিন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের মধ্যে হিজবুল মুজাহিদিনের নিহত সাবেক শীর্ষ নেতা বুরহান ওয়ানির ঘনিষ্ঠ এক শীর্ষ কমান্ডার রয়েছেন।

কাশ্মিরের পুলিশ প্রধান শেষ পল বায়েড এক টুইট বার্তায় জানান, নিহত পাঁচ বিচ্ছিন্নতাবাদীর লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, কাশ্মির বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মোহাম্মদ রাফি ভাট মাত্র কয়েক বছর আগে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনে যোগ দিয়েছিলেন। গত শুক্রবার থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির খবর পেয়ে রবিবার সকালে সোপিয়ানের বাদিগামে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। ঘটনাস্থলে আনা হয়েছিল মোহাম্মদ রফি ভাটের বাবা-মাকেও। রফিসহ অন্যান্যদের আত্মসমর্পণের জন্য তারা আবেদন জানিয়েছিলেন, কিন্তু তাতে কাজ হয়নি।

নিহত পাঁচজনের মধ্যে রয়েছে আদিল মালিক ও বিলাল মৌলবি এবং হিজবুল কমান্ডার সাদ্দাম পাদ্দের।

পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা শৈলেন্দ্র মিশ্র বলেছেন, ‘তাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলাম আমরা, কিন্তু গুলিবর্ষণ অব্যাহত রাখে তারা।’

নিরাপত্তা বাহিনী যখন অভিযান শুরু করে তখন অধ্যাপক ভাট হিজবুল কমান্ডার সাদ্দাম পাদ্দারের সঙ্গে বৈঠক করছিলেন বলে জানা গেছে।

কে এই সাদ্দাম? বহু চেষ্টার পর ২০১৬ সালের ৮ জুন বুরহান ওয়ানি নামে যে হিজবুল জঙ্গিকে মারতে সক্ষম হয়েছিল সেনাবাহিনী, সাদ্দাম ছিল সেই বুরহানেরই ঘনিষ্ঠ সহযোগী। দীর্ঘদিন ধরেই তার সন্ধান চলছিল।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...