Current date Sep 7, 2026
রাজনীতি

তারেক দেশে এলে কোটি কোটি মানুষ বিমানবন্দরে যাবে : ফখরুল

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফিরে আসতে হলে তিনি আসবেন। ওই দিন তাকে বরণ করতে বিমানবন্দরে কোটি কোটি মানুষ গিয়ে হাজির হবে।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ সভার এ মন্তব্য করেন মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, ‘তিনি (তারেক রহমান) দেশে ফিরে আসতে হয় তিনি আসবেন। যেদিন তিনি মনে করবেন জন্মগত নাগরিক হিসেবে উনি উনার দেশে ফিরে আসবেন। সেদিন আপনারা দেখবেন, তার জনপ্রিয়তা কত এবং মানুষ তাকে কত ভালোবাসে। সেইদিন দেখবেন, কোটি কোটি মানুষ তাকে বরণ করার জন্য সেই এয়ারপোর্টে গিয়ে হাজির হয়েছে।’

তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাব দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের পার্টির গঠনতন্ত্র অনুযায়ী পার্টির চেয়ারপারসনের অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান দায়িত্ব নেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের—এটা আমাদের গঠনতন্ত্রে আছে। আমাদের নেতা আমরা নির্বাচিত করেছি। যোগ্যতার ভিত্তিতেই বিএনপির কাউন্সিলে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এটাতে আপনাদের বলার কিছু নেই, এটা গ্রহণযোগ্য নয়।’

স্মরণ সভার আয়োজন করে নাসিরউদ্দিন আহমেদ পিন্টু স্মৃতি সংসদ। সংগঠনের সভাপতি সাইদ হাসান মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাসিরউদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আখতার কল্পনাসহ মহানগর দক্ষিণের নেতারা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...