Current date Oct 22, 2026
পরিবেশবাংলাদেশ

তিস্তায় পানি বিপদসীমার ১১ সে.মি উপরে, পানিবন্দি ৫ হাজার মানুষ

URL copied
Share URL copied

নীলফামারী প্রতিনিধি: উজানের ঢলের কারণে পানি বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীতে। বৃহস্পতিবার (৫ জুলাই) সন্ধ্যা ছয়টায় বিপদসীমার ১১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে নদীর নীলফামারীর ডালিয়া পয়েন্টে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট (৪৪টি) খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া বিভাগের কর্মকর্তারা।

এদিকে পানি বৃদ্ধির ফলে নদী বেষ্টিত নিম্নাঞ্চলের প্রায় পাঁচ হাজার মানুষের বাড়িতে প্রবেশ করেছে তিস্তার পানি। দুর্ভোগে পড়া মানুষরা উচুঁ স্থানে আশ্রয় নিতে শুরু করেছেন।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া বিভাগের বন্যা নিয়ন্ত্রণ পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত নদীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও বেলা তিনটার পর বিপদসীমার ৫ সেন্টিমিটার এবং সন্ধ্যা ছয়টার পর বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে।
ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, ভারত থেকে ধেয়ে আসা ঢলে আমার ইউনিয়নের কয়েক’শ বাড়িতে পানি প্রবেশ করেছে। তারা উচুঁ স্থানে আশ্রয়ের জন্য বাড়ি থেকে চলে আসছেন।

পানি প্রবেশ করায় পূর্বছাতনাই ইউয়িনের পূর্ব ছাতনাই, ঝাড়শিংহেশ্বর গ্রাম, খালিশা চাপানীর বাইশপুকুর, ছোটখাতা গ্রাম, ঝুনাগাছ চাপানীর ছাতুনামা, ভেন্ডাবাড়ী গ্রাম, খগাখড়িবাড়ির কিসামত ছাতনাই, দোহলপাড়া গ্রাম, টেপাখড়িবাড়ি ইউনিয়নের চড়খড়িবাড়ী, পূর্বখড়িবাড়ী ও উত্তরখড়িবাড়ী গ্রামের পানি প্রায় পাঁচ হাজার বসত বাড়ী পানিতে তলিয়ে গেছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী হাফিজুল হক জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আমরা। প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

পানিবন্দি যদি না হন এ জন্য আশপাশ মানুষদের মাঝে বার্তা পৌঁছে দেয়া হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...