Current date Sep 14, 2026
বাংলাদেশ

তুরিন আফরোজের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে : আইনমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ রোববার সচিবালয়ে জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে গাড়ি হস্তান্তরকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

আনিসুল হক বলেন, ‘এটা একটা অতিগুরুত্বপূর্ণ অভিযোগ। তিনি যে পদে আছেন সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এখানে তার ব্যাপারে আবেগ নির্ভর কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তবে এসব সিদ্ধান্ত একটু তাড়াতাড়ি নেওয়াই ভালো। সেক্ষেত্রে রিজোনেবল টাইম, অর্থাৎ এ মাসের মধ্যেই তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’

এর আগে গত ৯ মে দৈনিক আমাদের সময়ে যুদ্ধাপরাধে অভিযুক্ত এক আসামীর সঙ্গে তুরিন আফরোজের গোপন বৈঠক এবং বৈঠকে আর্থিক লেনদেনের প্রস্তাবের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়।

আজ মন্ত্রী জেলা জজ ও সমপর্যায়ের পাঁচজন বিচারককে পাঁচটি সিডান কার এবং ঢাকা জেলা জজশীপে একটি মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন।

মন্ত্রী বলেন, ‘একটি সুখবর হলো এখন আমরা অতিরিক্ত জেলা জজ ও সমপর্যায়ের বিচারকদেরও অফিসিয়াল কাজের জন্য গাড়ি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই এর ব্যবস্থা করা হবে।

এ সময় আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম সচিব গোলাম সারোয়ার, বিকাশ কুমার সাহাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...