Current date Nov 7, 2026
বাংলাদেশ

বোনকে বাঁচাতে গিয়ে আরও দুই ভাই-বোনের মৃত্যু

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে পানিতে ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত মিম (৪), জিমি (৭) ও সাজ্জাদ (৫) চাচাতো ভাই-বোন।

মিম কাঁঠালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণিতে, জিমি ও সাজ্জাদ সদরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জানা যায়, ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা বাশার মাতুব্বর এর মেয়ে মিম (৪) ও বাশার মাতুব্বরের ছোট ভাই জামের আলী মাতুব্বরের মেয়ে জিমি (৭) ও ছেলে সাজ্জাদ (৫) বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে মিম পানিতে তলিয়ে গেলে জিমি ও সাজ্জাদ তাকে তুলতে গেলে তিন জনই পানিতে ডুবে যায়। পরে বাড়ির লোকজন পুকুর থেকে তাদের তিনজনকে উদ্ধার করে সদরপুরর আটরশি হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত তিন জনই আপন চাচাতো ভাই-বোন।

নিহত মিম এর চাচা এনামুল মাতুব্বর জানান, দুপুর ১টার দিকে মিম, জিমি ও সাজ্জাদ বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামলে পানিতে ডুবে তাদের মর্মান্তিক মৃত্যু হয়।

তিনি জানান, জিমি ও সাজ্জাদকে নিয়ে তার বাবা জামের আলী সদরপুরে বসবাস করেন। রোববার কাঁঠালবাড়িয়া মসজিদে পরিবারের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করেন জামের আলী মাতুব্বর ও তার ভাই বাশার মাতুব্বর। ইফতার মাহফিলের কারণে শনিবার সদরপুর থেকে কাঁঠালবাড়িয়া গ্রামের বাড়িতে আসেন জামের আলী। বাশার মাতুব্বর কাঁঠালবাড়িয়া গ্রামের বাড়িতেই বসবাস করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...