Current date Sep 7, 2026
Lead Newsখেলা

দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারালো সুইডেন

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: নিঝনি নভগোরদ স্টেডিয়ামে বিশ্বকাপের পঞ্চম দিন এসে ইউরোপের অন্যতম সেরা দল সুইডেন ও এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া মুখোমুখি হয়। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় ৬টায়। বিরতির আগে কোনো দলই গোল করতে পারেনি। দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে রাশিয়ার বিশ্বকাপে শুভ সূচনা করেছে সুইডেন। পেনাল্টি থেকে দলের হয়ে একমাত্র গোলটি করেছেন ডিফেন্ডার আন্দ্রেস গ্রানকিভিস্ট।দল দুইটি লড়াই করছে গ্রুপ ‘এফ’ থেকে। এই গ্রুপে অন্য দুইটি দল হচ্ছে জার্মানি ও মেক্সিকো।বিশ্বকাপে এখনও পর্যন্ত ফেবারিটদের প্রায় প্রতিটি দলই হোঁচট খেয়েছে, শুধুমাত্র ফ্রান্স ছাড়া। তারাও হোঁচট খেতে খেতে বেঁচে গেছে।বিশ্বকাপের আসরে এই দু’দল কখনই পরস্পরের মুখোমুখি হয়নি। ১৯৪৮ সালে লন্ডনে ওলিম্পিক গেমসে সুইডেন ১২-০ গোলে হারিয়েছিল দক্ষিণ কোরিয়াকে। এছাড়া প্রীতি ম্যাচে তারা একে অপরের বিরুদ্ধে অতীতে খেলেছে। তাই এই ম্যাচে সুইডেন যে এগিয়ে থেকেই খেলা শুরু করবে, তা বলাই বাহুল্য।যদিও সুইডেন, দক্ষিণ কোরিয়ার গ্রুপ ‘এফ’-এ মেক্সিকোর কাছে অঘটনের শিকার হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।চার বছর আগে ব্রাজিল বিশ্বকাপে প্রাথমিক রাউন্ডে মাত্র এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল দক্ষিণ কোরিয়াকে। শিন তে-ইয়ংয়ের দল এবার সেই পারফরম্যান্সকে ছাপিয়ে যেতে পারে কি না, সেদিকেই তাকিয়ে ফুটবল বিশেষজ্ঞরা। সুইডেন এবং দক্ষিণ কোরিয়ার গ্রুপেই (এফ) রয়েছে গতবারের চ্যাম্পিয়ন জার্মানি এবং মেক্সিকো। নক-আউট পর্বে যাওয়ার আশা জিইয়ে রাখতে এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে মরিয়া সুইডেন। মনে রাখতে হবে, এই সুইডেনের সঙ্গে বাছাই পর্বের প্লে-অফ ম্যাচে ড্র করেই চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে ছিটকে যেতে হয়েছিল।

সুইডেনের ২৩ সদস্যের চূড়ান্ত দল
রবিন ওলসেন (১) (গোলরক্ষক), মিকায়েল লাসটিগ (২), আন্দ্রেস গ্রাঙ্কভিস্ট (৪) (অধিনায়ক), লুডউইগ অগাস্টিনসন (৬), পোন্টাস জ্যানসন (১৮), সেবাস্তিয়ান লারসন (৭), আলবিন একদাল (৮), এমিল ফরসবার্গ (১০), ভিক্টর ক্লায়েসন (১৭), মার্কাস বার্গ (৯), ওলা তোইভোনেন (২০)।

দক্ষিণ কোরিয়ার ২৩ সদস্যের চূড়ান্ত দল
জো হিউন উ (২৩) (গোলরক্ষক), লি ইয়ং (২), পার্ক জু হো (৬), কিম ইয়ুং গুন (১৯), জ্যাং হিউন সু (২০), কো জা সেউল (১৩), লি জায়ে-সুং (১৭), সন হিউং মিন (৭), কিম শিন উক (৯), কি সুং ইয়ং (১৬) (অধিনায়ক), ওয়াং হি চান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...