Current date Sep 16, 2026
বাংলাদেশরাজনীতি

দাপুটে মুসলিম লীগও আর নেই…কার মধ্যে কী আছে, কেউ জানে না: মান্না

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, একসময়ের দাপুটে মুসলিম লীগ এখন আর নেই। এখন আওয়ামী লীগ ও আরও কিছু রাজনৈতিক দল যেমন মনে করছে, এ রকম পরিস্থিতি না-ও থাকতে পারে। কার মধ্যে কী আছে, কেউ জানে না।

জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না এ মন্তব্য করেন। রাজনৈতিক দলের নিবন্ধনপদ্ধতি বাতিলের দাবি পরিষদ নামের একটি সংগঠন এই সভার আয়োজন করে।

মতবিনিময় সভা শুরুর আগে আয়োজক সংগঠনের পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য পাঠ করা হয়। লিখিত বক্তব্যে বলা হয়, এক-এগারোর সময় ফখরুদ্দীন-মইনউদ্দিন গং দুই নেত্রী ও তাঁদের দলের রোষানল থেকে নিজেদের রেহাই দিতে দুই দলের ক্ষমতা চিরস্থায়ী করার মোক্ষম হাতিয়ার ‘রাজনৈতিক দল নিবন্ধন’ নামের কালো আইন জাতির কাঁধে চাপিয়ে দেন। পরে ২০০৯ সালে আইনটি প্রণীত হয়। এই আইনটি ২০১৩ সালে বহুগুণ কঠিন করে তোলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, মত প্রকাশের স্বাধীনতা, সভা-সমাবেশ ও সংগঠনের স্বাধীনতা আছে। সেই অর্থে কোনো রাজনৈতিক দল পরিচালনা করতে নিবন্ধনের প্রয়োজন নেই।

মাহমুদুর রহমান বলেন, ‘নির্বাচন কমিশনে যাঁরা আছেন, তাঁরা নির্বাচন সুষ্ঠু কোনটা, তা-ই জানেন না। দল সুষ্ঠু কোনটা, তাঁরা কী করে জানবেন? নির্বাচন কমিশন এখন আমাদের ওপর ছড়ি ঘোরাবার চেষ্টা করছে।’ তিনি আরও বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন আইন প্রয়োগ করে সরকার নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে চায়। সেই চাওয়াকে সহযোগিতা করছে নির্বাচন কমিশন।

অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, রাজনৈতিক দল নিবন্ধন আইনটিই তৈরি করা হয়েছে বাদ দেওয়ার লক্ষ্য নিয়ে। প্রাথমিকভাবে মনে হতে পারে যে ছোট ছোট রাজনৈতিক দলকে বাদ দেওয়া হবে। এখন এসে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, এটা আসলে ছোট ছোট দল বাদ দেওয়ার জন্য না। এটা আসলে একদলীয় শাসন কায়েমের হাতিয়ার হিসেবে তৈরি করা হয়েছে।

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক খন্দকার খুরশিদ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আবদুল মোনেম প্রমুখ।

 

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...