Current date Sep 7, 2026
Lead Newsবাংলাদেশ

বিকাল ৫টার মধ্যেই শেষ করতে হবে বৈশাখী অনুষ্ঠান

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে পহেলা বৈশাখের অনুষ্ঠান বিকাল পাঁচটার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ মঙ্গলবার পহেলা বৈশাখ উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিকাল ৫টার মধ্যে উন্মুক্ত স্থানে পহেলা বৈশাখের সব অনুষ্ঠান শেষ করতে হবে। তবে রাজধানীর রবীন্দ্র সরোবরে বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত চালানো যাবে বলে মন্তব্য করেন তিনি। পহেলা বৈশাখ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোন অবনতি না ঘটে তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া জনগণের স্বার্থে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় কেউ মুখোশ পরতে পারবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। তবে প্ল্যাকার্ড ব্যবহার করা যাবে বলে মন্তব্য করেন তিনি। এ ছাড়া ইভটিজিং প্রতিরোধে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দেবেন। পাশাপাশি দোষীদের শাস্তি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

পহেলা বৈশাখের মূল অনুষ্ঠান রমনার বটমূলে অনুষ্ঠিত হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এদিন গোটা ঢাকা শহর ও বৈশাখ উপলক্ষে আয়োজিত সব অনুষ্ঠানস্থল সিসিটিভি ক্যামেরা দ্বারা নজরদারি করা হবে।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...