Current date Sep 15, 2026
বিশ্ব

‘ভারত সীমান্তে চীনের ৬০ হাজার সেনা, উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র’

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক:ভারতীয় সীমান্তে চীনা সেনাবাহিনীর অন্তত ৬০ হাজার সেনা মোতায়েন রয়েছে। এমন পরিস্থিতিতে সীমান্তে উত্তেজনা সৃষ্টি করে দিল্লির ওপর চাপ প্রয়োগের চেষ্টায় উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

শুক্রবার একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমনটা দাবি করেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে।

খবরে বলা হয়, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতকে গঠিত জোট ‘কোয়াড’র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে টোকিও সফর করেন মাইক পম্পেও।

টোকিও থেকে ফিরে একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে পম্পেও বলেন, বিশ্বের চারটি বৃহৎ গণতান্ত্রিক এবং অর্থনৈতিক শক্তির দেশকে নিয়ে ‘কোয়াড’ গঠিত হয়েছে। আর আমাদের সবার কাছেই চীনা কমিউনিস্ট পার্টির আচরণ ক্রমশ বিপদ হিসেবে দেখা দিচ্ছে।

সরকারি সূত্রে এনডিটিভি জানিয়েছে, টোকিওতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে লাদাখ পরিস্থিতি নিয়ে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং দক্ষিণ চীন সাগরে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সাম্প্রতিক আগ্রাসী আচরণ নিয়েও বৈঠকে আলোচনা হয়।

সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন সবাই জেনে গেছে, কীভাবে ভারতের উত্তরে হিমালয় ঘেরা সীমান্তে চীন সঙ্ঘাতে লিপ্ত হয়েছে। সেখানে ৬০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। করোনাভাইরাসের উৎপত্তি ও ছড়িয়ে পড়ার ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্ত চেয়েছিল অস্ট্রেলিয়া। পরিণামে তাদেরও চীনা কমিউনিস্ট পার্টির হুমকি ও নিগ্রহের মুখে পড়তে হয়েছে।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
pinterest sharing button
linkedin sharing button
print sharing button
Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...