Current date Sep 7, 2026
খেলা

মালিঙ্গাকে বোর্ডের আল্টিমেটাম

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : আইপিএল চলমান অবস্থায়ই দেশে ফিরতে লাসিথ মালিঙ্গাকে আল্টিমেটাম দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। ৩৪ বছর বয়সী এই পেসার বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং মেন্টর হিসেবে কাজ করতে ভারতে অবস্থান করছেন। পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেটে বিবেচনায় বোর্ডের বিবেচনায় আসতে হলে ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য দেশে ফিরতে এই আল্টিমেটাম দেয়া হয়েছে।

মালিঙ্গা সবশেষ ২০১৭ সালে ভারতের বিপক্ষে সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে খেলেছেন। এরপর আমিরাত সফর ও নিদাহাস ট্রফিতে ডাকা হয়নি তাকে। এখন সামনেও জাতীয় দলে খেলা নিয়েও বড় রকমের সঙ্কটে পড়লেন তিনি। এসএলসির প্রধান নির্বাহী বলেছেন, আমরা জানতে পেরেছি লাসিথ মালিঙ্গাকে দলে নেয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। যদি সে প্রদেশভিত্তিক টুর্নামেন্টে না খেলে তবে নির্বাচকরা তাকে বিবেচনায় নেবে না।

দীর্ঘ এক দশকের চুক্তি অনুযায়ী মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে ২০১৭ সালে চুক্তি শেষ হয়। তবে চলতি মৌসুমে নিলামে অবিক্রিত থেকে যান মালিঙ্গা। এরপর এই লঙ্কানকে বোলিং মেন্টর হিসেবে দলে নেয় মুম্বাই। সেই দায়িত্ব রেখেই এখন প্রদেশভিত্তিক ঘরোয়া খেলায় তাকে ফিরে যেতে আহ্বান জানাল এসএলসি। যদিও এর আগে মালিঙ্গা এক ভিডিওতে বলেছেন তিনি আর কোনো ঘরোয়া ক্রিকেট খেলবেন না।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...