Current date Sep 15, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী পরিষদের মানববন্ধন ও স্মারক লিপি

URL copied
Share URL copied

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শেণির কর্মচারী পরিষদের ৫ দফা দাবীতে স্বারকলিপি প্রদান ও মাববন্ধন অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সকালে তৃতীয় শেণির কর্মচারী পরিষদের নের্তৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়, মুকসুদপুর থানা ও মুকসুদপুর প্রেসক্লাবে স্বারকলিপি প্রদান শেষে মুকসুদপুর প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করে।
এসময় উপস্থিত ছিলেন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শেণির কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু তাহের মেজবাহ, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম, উপজেলা কমিটির সভাপতি নুর আলম মিয়া, সাধারণ সম্পাদক তরুন মোল্যাসহ কর্মচারী পরিষদের শতাধিক সদস্য।
এসময় বক্তারা বলেন আমাদের ৫ দফা দাবী মনাতে সরকারের কাছে সবিনয় অনুরোধ করা হলো। দাবি গুলো হলো ৩য় শ্রেণি কর্মচারীদের নূন্যতম বেতন গ্রেডে ১১তম প্রদান করতে হবে, পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/অফিস সুপার প্রদান করতে হবে, ম্যানেজিং কমিটি/গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করতে হবে, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতি করতে হবে ও সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...