Current date Sep 7, 2026
বিশ্ব

মুরগির ১৮ হাজার কেজি পাখনা ছড়িয়ে পড়ল রাস্তায়!

URL copied
Share URL copied

 

 

অনলাইন ডেস্ক : অদ্ভুত এক ঘটনায় বিস্ময় হতবাক হয়ে গেল ওয়াশিংটনবাসী। বিশেষ করে যারা ইন্টারস্টেট হাইওয়ে দিয়ে সকালে যাচ্ছিলেন। হঠাৎ করেই তারা দেখলেন, রাস্তায় ছড়িয়ে রয়েছে মুরগির পাখনা। বাতাসে উড়ছে সেই পাখনা। সামান্য নয়, চওড়া পথের মুরগির পাখনার কোনো অভাব নেই। আর অবশ্যই সেখানে কোনো সিনেমার সেটও নির্মাণ করা হয়নি।

সত্যি সত্যিই মুরগির পাখনায় ছেয়ে যায় ওয়াশিংটন ইন্টারস্টেট হাইওয়ে। ওটা যাচ্ছিল বিশাল এক ট্রাক। ট্রাকে ছিল মুরগির পাখনা। প্রচুর মুরগির পাখনা, যার ওজনই ১৮ হাজার কেজি। হঠাৎ দুর্ঘটনায় পতিত হয় ট্রাকটি। সপ্তাহখানেক আগের ঘটনা। ফক্স নিউজ জানায়, গাড়ি চালাতে চালাতে স্টিয়ারিংয়ের ওপরই ঘুমিয়ে পড়েন চালক। ভোররাত সাড়ে তিনটার দিকে দুর্ঘটনার শিকার হয় ট্রাকটি। এতে সৌভাগ্যক্রমে কেউ আহত হয়নি।

টুইটবার্তায় ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন (ডাব্লিউএসডিওটি) জানায়, এ দুর্ঘটনায় ট্রাক থেকে মুরগির প্রায় ৪০ হাজার পাউন্ড ওজনের পাখনা রাস্তায় ছড়িয়ে পড়ে। ট্রাফিক ইঞ্জিনিয়াররা গাণিতিক হিসেব কষে বের করেছেন যে, মোটামুটি এক কোটি ৮০ লাখ পাখনার ওজন হবে ৪০ হাজার পাউন্ড। আর এই ওজনের পাখনা আসতে পারে ২ হাজার ৩০০টি মুরগি থেকে।

ফস্টার ফার্মস থেকে এই বিপুল পরিমাণ পাখনা নিয়ে যাওয়া হচ্ছিল। পরে বন্ধ হয়ে যায় রাস্তাটি। চলার উপযোগীও ছিল না হাইওয়েতে। মুরগির পাখনা ছড়িয়ে পড়ে। সকাল সাড়ে ৭টার দিকে রাস্তাটি খুয়ে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে রাস্তায় অনেক গাড়ি জমে গেছে।

আটক করা হয়েছে চালককে। জরিমানা ও শাস্তি মিলবে তার। আসলে এ ধরনের ঘটনা এর আগেই ঘটেছে। পোল্যান্ডে একবার রাস্তায় ছড়িয়ে পড়ে ১২ টন তরল চকোলেট। চীনে এক লাখ ডিম আর জার্মানিতে ৩০ হাজার বোতল বিয়ার রাস্তা আটকানোর কারণ হয়েছিল।

এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে ওয়াশিংটন ইন্টারস্টেট হাইওয়ের কোনো একমুহূর্তের অবস্থা দেখা যাচ্ছে নিচের ভিডিওতে-

সূত্র: গ্লোবাল নিউজ

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...