Current date Jul 4, 2026
Lead Newsআইন-আদালতবাংলাদেশ

রাবি অধ্যাপক হত্যা মামলায় ২ জনের ফাঁসির আদেশ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় ২ আসামির ফাঁসি ও ৩ জনের যাবজ্জীবনের রায় দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। এর মাধ্যমে হত্যাকাণ্ডের মাত্র দুই বছরের মাথায় চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করা হলো। ২০১৬ সালের ২৩ এপ্রিল সকালে রাজশাহীর শালবাগান এলাকায় নিজের বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয় অধ্যাপক রেজাউলকে।

মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১১ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। প্রায় সাত মাস তদন্তের পর ২০১৬ সালের ৬ নভেম্বর আটজনকে আসামি করে তদন্তকারী কর্মকর্তা রাজশাহীর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক রেজাউস সাদিক আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন। এ ঘটনায় তার ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় মোট ৩২ জন সাক্ষী ছিলেন। তবে আদালতে ২৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সাক্ষ্যগ্রহণ শুরু হয় ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর থেকে।

সাক্ষ্যগ্রহণ, যুক্তি-তর্কের পর রায় ঘোষণার দিন ধার্য্য হলেও পুলিশ এখনও মামলার প্রধান আসামি শরিফুল ইসলামকে ধরতে না পারায় হতাশ অধ্যাপক রেজাউলের স্বজনরা। তার মেয়ে রিজওয়ানা হাসিন শতভি বলেন, আমরা চাই আদালত যেন আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেন। আশা করছি সুষ্ঠু বিচার পাবো। কিন্তু হত্যার মূল পরিকল্পনাকারীকেও এখনও গ্রেপ্তার করা হয়নি, যা আমাদের খুব কষ্ট দেয়। আমরা শরিফুলের বিচারই আগে দেখতে চাই।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...