Current date Oct 24, 2026
বিশ্ব

রোহিঙ্গা ইস্যুতে আসিয়ান নেতাদের সঙ্গে সু চির গোপন বৈঠক

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা ইস্যুতে আসিয়ান নেতাদের সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির গোপন বৈঠক করেছেন। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সূত্রে এই খবর দিয়েছে। গার্ডিয়ান বলেছে ওই গোপন ও দীর্ঘ বৈঠকে বিস্তৃত আলোচনা হয়েছে রোহিঙ্গা ইস্যুতে। সংকট উত্তোরণে সু চি আসিয়ান নেতাদের সহায়তা চেয়েছেন বলে জানিয়েছে গার্ডিয়ান।

উল্লেখ্য, আনুষ্ঠানিকভাবে সু চি রোহিঙ্গাদের জাতিগত পরিচয় স্বীকার না করলেও বিভিন্ন রুদ্ধদ্বার বৈঠকে তিনি এই প্রশ্নে ভিন্ন অবস্থান নিয়ে থাকেন।

রবিবার আসিয়ান সম্মেলনের শেষদিনে ওই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানায় গার্ডিয়ান। প্রভাবশালী এই ব্রিটিশ সংবাদমাধ্যম বলছে, বৈঠকে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা চাওয়ার পাশাপাশি সংকট উত্তোরণে মিয়ানমারের সামর্থ্য বৃদ্ধিতে সহায়তার আহ্বান জানিয়েছেন সু চি। তবে গার্ডিয়ানের সেই প্রতিবেদন থেকে আলোচনার বিস্তারিত জানা যায়নি।

শেষ দিনের সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ওই আলোচনাকে গঠনমূলক দাবি করেন। বলেন, ‘রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে আমরা আজ একটি দীর্ঘ সময় আলোচনা করেছি। অং সান সু চি এই বিষয়ে দীর্ঘ সময় নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন।’ রোহিঙ্গা সংকটকে ‘গুরুত্বপূর্ণ প্রশ্ন’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমরা আলোচনা করেছি এবং এখন পর্যন্ত এটা বলা যায়… আমাদের বৈঠকে খুবই গঠনমূলকভাবে আলোচনা হয়েছে’, বলেন টার্নবুল।

আসিয়ান নেতাদের মধ্যে মালয়েশীয় প্রধানমন্ত্রী নাজিব রাজাক রোহিঙ্গা সংকটে মিয়ানমারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। সংকট উত্তোরণের তাগিদ দিয়েছেন অন্যান্য নেতারাও। তবে আসিয়ানের নীতি মেনে তারা এ নিয়ে মিয়ানমারের ওপর শক্তি প্রয়োগের সম্ভাবনা নাকচ করে দিয়েছে। সম্মেলনস্থলের ভেতরে সংকট প্রশ্নে হস্তক্ষেপের সম্ভাবনা নাকচ হয়ে গেলেও বাইরে সু চির বিরুদ্ধে উত্তাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তার নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার দাবি ধ্বনিত হয় সেই প্রতিবাদী বিক্ষোভ থেকে।

এখনও অস্ট্রেলিয়ায় রয়েছেন সু চি। সোমবার ক্যানবেরায় তার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। মঙ্গলবার সিডনির লোয়ে ইনস্টিটিউটে বক্তব্য রাখার কথা তার। শনিবার অস্ট্রেলিয়ায় পৌঁছে এখনও জনসম্মুখে কোনও কথা বলেননি তিনি। তবে মঙ্গলবারের অনুষ্ঠানের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা তার।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...