Current date Sep 6, 2026
লাইফস্টাইল

শুক্রাণুর গুণমান বাড়ায় না এসব খাবার, বলছে গবেষণা

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক: দীর্ঘদিন ধরেই এমন একটা ধারণা প্রচলিত রয়েছে যে, অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার (লেবু, কমলালেবু, মিষ্টি কুমড়া, গাজর, টমেটো,আম, কাঁঠাল, জাম, কামরাঙা, আনারস, আনার, তরমুজ প্রভৃতি) খেলে শুক্রাণুর গুণমান বৃদ্ধি পায়। কিন্তু এই ধারণা একেবারেই ঠিক নয় বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি গবেষকরা বলেছেন, তিন মাস ধরে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার খেলেই পুরুষদের শুক্রাণুর গুণমান বৃদ্ধি পায় না।

গবেষণায় বলা হয়েছে, শুক্রাণুর উৎপাদন থেকে শুরু করে তার পূর্ণ শক্তি লাভ করা এবং পরিবহন- এই গোটা প্রক্রিয়ায় ৭৪ দিন সময় লাগে। এই পরিস্থিতিতে একটা নির্দিষ্ট সময়ের পরই অ্যান্টিঅক্সিডেন্ট থেকে প্রাপ্ত সুবিধার কথা ভাবা যেতে পারে।

আমেরিকার চ্যাপেল হিলের উত্তর ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এনি স্টেনির এই গবেষণায় নেতৃত্ব দেন। গবেষকরা সন্তান লাভের চেষ্টা করা দম্পতিদের মধ্যে পুরুষদের শুক্রাণুর গুণমান উন্নত করার লক্ষ্যে অ্যান্টিঅক্সিডেন্টের ব্যবহারের সুপারিশ করেন না।

গবেষণায় গবেষক দল ১৭৪ দম্পতির পরীক্ষা করেন। এর মধ্যে পুরুষদের একটি দলকে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার প্রতিদিন দেওয়া হয়। যেখানে, দ্বিতীয় পুরুষ দলটিকে সামান্য খাবার দেওয়া হয়।

পরে গবেষণার ফলাফলে দেখা যায়, দুই দলের পুরুষদের শুক্রাণুর মধ্যে খুব সামান্যই তফাৎ রয়েছে। একই সঙ্গে শুক্রাণুর গঠনেও তেমন কোনো হেরফের চোখে পড়েনি।বার্সেলোনায় হওয়া ৩৪তম বার্ষিক ইএসএইচআরআইস সম্মেলনে ওই প্রতিবেদন পেশ করা হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...