Current date Jul 5, 2026
Lead Newsবিশ্ব

সৌদিতে সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। সৌদি আরব থেকে ৭০ কিলোমিটার দূরে তাইফ শহরে এ হামলার ঘটনা ঘটে।

আল জাজিরা জানিয়েছে, বন্দুকধারীরা হামলা চালানোর আগে ওই পুলিশ সদস্যকে হত্যা করে তার অস্ত্র ও গাড়ি ছিনিয়ে নেয়। রাজপ্রাসাদে ব্যর্থ অভ্যুত্থানের অভিযোগের রেশ কাটতে না কাটতেই এ হামলার ঘটনা ঘটলো।

বিভিন্ন গণমাধ্যেমে প্রকাশিত খবরে জানা যায়, তাইফের ন্যাশনাল গার্ড ফ্যাসালিটি নামে সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে দুজন বন্দুকধারী। সৌদির পশ্চিমাঞ্চলীয় শহর তাইফের সামরিক ঘাঁটিতে হামলার আগে পুলিশ সদস্যকে হত্যা করে তার অস্ত্র ও গাড়ি ছিনিয়ে নেয় বন্দুকধারীরা। সেনাঘাঁটিতে হামলার এ ঘটনায় বেশ কয়েকজন সেনা কর্মকর্তাও আহত হয়েছেন। তবে এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

বৃহস্পতিবার সৌদি সংবাদমাধ্যম সাবাকের প্রতিবেদনকে উদ্ধৃত করে আল-জাজিরা আরও জানায়, এক পুলিশ সদস্যকে হত্যা করে তার অস্ত্র ও গাড়ি কেড়ে নিয়ে ওই ঘাঁটিতে প্রবেশ করে বন্দুকধারীরা। সেনাঘাঁটির ওই হামলায় কয়েকজন সেনা কর্মকর্তাসহ হামলাকারীদের একজন আহত হয়েছে। অপর হামলাকারী পালিয়ে গেছে।

এ হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, গুলিবর্ষণের শব্দ শোনা যাচ্ছে। আর চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শব্দের মধ্যই ওই এলাকায় গাড়ি চলাচল করছে এবং অনেকেই ছোটাছুটিও করছেন।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...