Current Date:Mar 17, 2026

অর্থনীতি

মুরগির দাম কিছুটা কমলেও বেড়েছে অধিকাংশ নিত্যপণ্যের দাম বিপাকে নিন্ম আয়ের মানুষ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মুরগীর দাম কিছুটা কমলেও অধিকাংশ নিত্যপণ্যের দাম বাড়তি থাকায় মধ্যবিত্ত বা নিন্ম আয়ের মানুষ বিপাকে পড়েছে। এদিকে রাজধানীর বাজারে ভোজ্যতেলের দামের পাশাপাশি চালের দামও বাড়তি। শনিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা...

জনতা ব্যাংকের ৩১৩ কোটি টাকা ঋণখেলাপির দায়ে আরএসআরএম এমডির দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: জনতা ব্যাংকের ৩১৩ কোটি টাকা ঋণখেলাপির দায়ে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাকসুদুর রহমানকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক (যুগ্ম জেলা জজ) মুজাহিদুর রহমান এ আদেশ দেন। অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, ২০১৮ সালের ২৯ মার্চ ৩১২ কোটি ৮২ লাখ ৩২ হাজার ৯৯৭ টাকা খেলাপি ঋণ আদায়ের দাবিতে আদালতে মামলা করে (মামলা নং ৫৩/১৮) জনতা ব্যাংকের লালদিঘী করপোরেট শাখা। মামলায় প্রধান আসামি করা হয় আরএসআরএমকে। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় আসামি করা হয় প্রতিষ্ঠানের এমডি মাকসুদুর রহমান ও পরিচালক শামসুন নাহার রহমানকে। আরএসআরএমের সহযোগী প্রতিষ্ঠান মেসার্স রতনপুর শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের নামে এ ঋণ নেয়া হয়েছিল। আদালত জানিয়েছেন, বিপুল পরিমাণ খেলাপি ঋণ সম্পূর্ণ অনাদায়ী থাকা সত্ত্বেও মামলা দ্রুত নিষ্পত্তির প্রতি বাদী ব্যাংক যত্নশীল ছিল না। মামলা দায়েরের সাড়ে তিন বছর পর আদালতের নজরে এলে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে সমন জারি নিশ্চিত করা হয়। আদালত আরো বলেছেন, খেলাপি ঋণ আদায়ে বিচারিক প্রক্রিয়া ফলপ্রসূ করার স্বার্থে অর্থঋণ আদালত আইন ২০০৩-এর ৫৭ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাদীর দরখাস্ত মঞ্জুরক্রমে ২নং বিবাদী মাকসুদুর রহমানকে দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করা হলো। ১ ফেব্রুয়ারির মধ্যে ২নং বিবাদীকে তার পাসপোর্ট আদালতে জমা দেয়ার নির্দেশনা দেয়া হলো। মাকসুদুর রহমান যাতে দেশত্যাগ না করতে পারেন তা নিশ্চিত করার জন্য আদেশের কপি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপির (বিশেষ শাখা) কাছে পাঠানো হোক। জানা গেছে, ১৯৭৩ সালে ইস্পাত ট্রেডিং ব্যবসা শুরু করেন মাকসুদুর রহমান। ব্যবসার পরিধি ধাপে ধাপে বাড়তে থাকলে ১৯৮৬ সালে এ উদ্যোক্তা প্রতিষ্ঠা করেন রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, যেটি সংক্ষেপে আরএসআরএম নামেই বেশি পরিচিতি লাভ করেছে। ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ‘এ’ ক্যাটাগরির আরএসআরএম।

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যানের মৃত্যুতে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক: পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান হাসান আহমেদের (৫৬) মৃত্যুকে কেন্দ্র করে আদালতের নির্দেশে পল্টন থানায় হত্যা মামলা হয়েছে। এ মামলায় তার স্ত্রী, শাশুড়ি, শ্যালক-শ্যালিকাসহ আটজনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার এই তথ্য...

বাণিজ্য মেলা বন্ধের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বেড়ে যাওয়ার পর এর বিস্তার ঠেকাতে বাণিজ্য মেলা বন্ধের সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। একইসঙ্গে আসন্ন বইমেলাও আরও পিছিয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে। আজ (মঙ্গলবার)...

একনেকে সাড়ে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে চার হাজার ৬২১ কোটি ৩৪ লাখ টাকা। এর মধ্যে সরকারিভাবে অর্থায়ন হবে তিন হাজার ৫৫ কোটি...

রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে মদিনায় সোনালী ব্যাংকের জেদ্দা প্রতিনিধি অফিসের কার্যক্রম

নিউজ ডেস্ক: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার কনসাল জেনারেল, মোহাম্মদ নাজমুল হক এর নেতৃত্বে সোনালী ব্যাংকের জেদ্দা প্রধিনিধি অফিসের কর্মকর্তরা সম্প্রতি মদিনা মোনাওয়ার সফর করে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষে বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা প্রদান...

সোনালী ব্যাংকের কিশোরগঞ্জের ইটনা শাখার কার্যক্রম নতুন ভবনে উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের জম্মভূমি কিশোরগঞ্জের ইটনা উপজেলায় গতকাল রবিবার উন্নততর সেবা নিশ্চিতকল্পে স্থানান্তরিত সুপরিসর মুক্তিযোদ্ধা কমপ্লেক্র ভবনে সোনালী ব্যাংক ইটনা শাখার কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।...

কাল থেকে অর্থ ফেরত পাবেন কিউকম গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক: ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ডটকমের গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত দেওয়া শুরু হচ্ছে। সোমবার (২৪ জানুয়ারি) থেকে এ টাকা পাবেন গ্রাহকরা। প্রাথমিকভাবে এদিন ২০ জনকে আনুষ্ঠানিকভাবে টাকা দেওয়া হবে। পরে পর্যায়ক্রমে পরিশোধ করা...

দাগনভূঞাতে রূপালী ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রূপালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে ফেনীর দাগনভূঞা উপজেলায় অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ দাগনভূঞার...

ডিজিটাল ব্যাংকিংয়ে বদলে যাচ্ছে সোনালী ব্যাংকের সেবা

নিজস্ব প্রতিবেদক: ব্লেজ সার্ভিসের মাধ্যমে মাত্র ৫ সেকেন্ডে প্রবাসীদের টাকা একাউন্টে জমা হয় গত দুই বছর বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বাসায় বসে প্রান্তিক মানুষের ব্যাংকিংয়ে সেবা দেয়ার ক্ষেত্রে রাস্ট্রায়ত্ত সোনালী ব্যাংক অন্যান্য সরকারি ব্যাংকের...