Current date Sep 7, 2026
বিশ্ব

কলকাতার নিউমার্কেটে মরা মুরগির রমরমা ব্যবসা

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : মরা মুরগি বিক্রি করলে লাইসেন্স বাতিলের কড়া নির্দেশনা জারি করেছে পৌরসভা। কিন্তু মানছে কে? কলকাতার নিউমার্কেট জুড়ে চলছে মরা মুরগির রমরমা কারবার। খবর জি নিউজের।

নিউমার্কেট বাঙালির ঐতিহ্য। ভোরের আলো ফুটতেই এই মার্কেটে ঢোকে একের পর এক মুরগিবোঝাই ট্রাক। অল্প জায়গায় ঠাসাঠাসি করে আনা ক্রেটেই মারা যায় বেশকিছু মুরগি। আর পচা মাংসের কারবারিদের নেটওয়ার্ক শুরু হয় ঠিক এখান থেকেই।

জানা যায়, যে মুরগিগুলো মরে যাচ্ছে তাদের রেখে দেয়া হচ্ছে ক্রেটের তলায়। এরপর লুকিয়ে রাখা মুরগি চোরাগোপ্তা ঢুকিয়ে ফেলা হয় বস্তায়। তারপর আসল অপারেশন শুরু হয়। সুযোগ বুঝে মরা মুরগি সরিয়ে ফেলতে মাঠে নেমে পড়েন এক শ্রেণির দালাল।

কোথাও আবার জ্যান্ত মুরগির আড়ালে চলছে মরা মুরগি পাচার। দালাল-ফড়িয়াদের হাত ঘুরে এভাবেই মরা মুরগি পৌঁছে যাচ্ছে কলকাতার নামীদামি হোটেলে। আর তারপর বিরিয়ানি, রোল, চাপ নানা স্বাদে-নানা রূপে পৌঁছে যাচ্ছে আমার আপনার প্লেটে।

পৌরসভার নজরদারির অভাবে মরা মাংসের ব্যবসা চলছে রমরমা। পরে জি নিউজের এক রিপোর্টের পরেই টনক নড়ল পৌরসভার। নিজস্ব গাড়িতে মরা মুরগি ফেলা হল পৌরসভার ডাস্টবিনে।

আপাতত মরা মুরগি ভ্যাটে ফেলা হলেও, প্রশ্ন উঠতেই থাকছে। ভাগাড়ের মাংস ব্যবসার হোতা বিশুকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, পঁচা মাংসের ৪০ শতাংশ ব্যবসা চলে নিউমার্কেটে। তারপরও কেন এখানেই নজরদারি এতো ঢিলেঢালা? রাজ্যজুড়ে শোরগোলের মধ্যেও কী করে নির্বিকারে নিউমার্কেটের মতো শহরের কেন্দ্রস্থলে চলছে মরা মুরগির ব্যবসা? পৌরসভার নজরদারি আরও একটু কড়া, আরেকটু তৎপর হোক, ভাগাড়ের মাংস প্লেটে ওঠার আতঙ্কে ভোগা সাধারণ বাঙালির প্রার্থনা এখন এটুকুই।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...