Current date Sep 7, 2026
বিশ্ব

জেল ভেঙে পালানোর চেষ্টাকালে নিহত ২০

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে জেল ভেঙে পালানোর সময় ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। উত্তর ব্রাজিলের পারা প্রদেশের রাজধানী বেলেম শহরে এই ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

জেলের বাইরে থেকে একটি সশস্ত্র গ্রুপ বিস্ফোরণ ঘটিয়ে কারাগারের একটি দেয়াল ভেঙে ফেলে। ওই গ্রুপটির কাছে অস্ত্রও ছিল বলে খবরে জানা গেছে।

ওই হামলায় একজন কারারক্ষী নিহত হয়েছেন। আর কারাবন্দী ও সশস্ত্র সাহায্যকারী দলটির ১৯ জন নিহত হয়েছেন।

পারা প্রদেশের নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সান্তা ইসাবেল কারা ভবনে ওই সংঘর্ষ যুদ্ধক্ষেত্রের মতো তীব্র ছিল।

ওই ঘটনায় আরও চারজন কারারক্ষী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
জেলের নিরাপত্তা কর্তৃপক্ষ জানান, তাদের সদস্যরা জেল ভাঙার ঘটনা টের পেয়ে কারাগারটি ভেতর ও বাইরে উভয় দিক থেকেই ঘিরে ফেলেছিল।

তবে জেল থেকে কোনো বন্দী পালিয়ে গেছে কিনা এখন সেটি জানার চেষ্টা করছে কর্তৃপক্ষ।
গেলো বছর ব্রাজিলের অ্যামাজন অঞ্চলে মানাউস শহরে এ ধরনের এক ঘটনায় ৫৬ জন নিহত হয়েছিল।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...