Current date Sep 7, 2026
বিশ্ব

জ্ঞান ফিরেছে গানে

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : মস্তিষ্কে অক্সিজেনের অভাবে অচেতন হয়ে পড়েছিলেন চীনের এক নারী। সেই থেকেই তিনি কোমায়। চার মাস কেটে যায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। তাঁর চেতনা ফিরিয়ে আনতে চিকিৎসক-নার্সরা নানা চেষ্টাই করেছেন। গান বাজিয়েছেন, কানের কাছে কৌতুক, বিনোদন জগতের খবর পড়ে শুনিয়েছেন। কিন্তু লাভ হচ্ছিল না। তাইওয়ানের শিল্পী জে চৌয়ের একটি পপগান যেন জাদু করল একদিন। হঠাৎই পা নড়ে ওঠে ওই নারীর।

ঘটনাটি ঘটেছে চীনের হুবেই প্রদেশের উহানের একটি হাসপাতালে। ২৪ বছর বয়সী ওই নারী রোগীর নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। কেবল জানানো হয়েছে, গত বছরের নভেম্বর মাসে মস্তিষ্কে অক্সিজেনের অভাবজনিত কারণে কোমায় চলে যান তিনি। চার মাস চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনবার তাঁর হৃদ্যন্ত্র কাজ করা বন্ধ করে দেয়।

হাসপাতালটির নার্স পেং কেলিং বলেন, ওই নারীর জ্ঞান ফিরিয়ে আনতে তিনি চিকিৎসকের পরামর্শে নানা চেষ্টা করেন। এর অংশ হিসেবে প্রায় তিন মাস গান বাজিয়ে শুনিয়েছেন, যার বেশির ভাগটা জুড়েই ছিল জে চৌয়ের গান। পেং বলেন, তিনি বড় হয়েছেন জে চৌয়ের গান শুনে। তাই ভেবেছিলেন, তাঁর সমবয়সী ওই রোগীও হয়তো একই শিল্পীর গান ভালোবাসবেন। গত মার্চের একদিন চৌয়ের ‘রোজমেরি’ গানটি নিজেই গাইতে শুরু করেন পেং। তখনই পা নড়ে ওঠে রোগীর। চোখ মেলেন তিনি।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে পেং বলেন, ‘খবর পেয়ে চিকিৎসকেরা ছুটে এলেন। আমি গাইতেই থাকলাম। আমি যখন তাঁকে (রোগীকে) জিজ্ঞেস করলাম, কেমন গাই আমি। তিনি দুর্বল কণ্ঠে বললেন, “মন্দ না”।’

তাইওয়ান ও চীনে জনপ্রিয় সংগীতশিল্পী জে চৌ গত দশকে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন। তাঁর রোজমেরি গানটি ২০০৬ সালে মুক্তি পায়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...