Current date Nov 6, 2026
বাংলাদেশ

পাসে বরিশাল এগিয়ে, পিছিয়ে দিনাজপুর

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : আটটি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় এবার পাসের হারে সবচেয়ে এগিয়ে আছে বরিশাল শিক্ষাবোর্ড। এই বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৫৫ শতাংশ। অন্যদিকে পিছিয়ে আছে দিনাজপুর শিক্ষাবোর্ড। এই বোর্ডে পাসের হার ৬০ দশমিক ২১ শতাংশ।

আজ বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফলাফল প্রকাশ করা হয়। এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফলাফলে অনুলিপি তুলে দেওয়া হয়।

এ বছর আটটি শিক্ষাবোর্ডের অধীনে গড় পাসের হার ৬৪ দশমিক ৫৫ শতাংশ। পাসের হার গতবারের চেয়ে ২ দশমিক ২৯ শতাংশ কমেছে।

এবার ঢাকা শিক্ষাবোর্ডে পাসের হার ৬৬ দশমিক ১৩ শতাংশ, রাজশাহীতে ৬৬ দশমিক ৫১ শতাংশ, কুমিল্লায় ৬৫ দশমিক ৪২ শতাংশ, যশোরে ৬০ দশমিক ৪০ শতাংশ, চট্টগ্রামে ৬২ দশমিক ৭৩ শতাংশ এবং সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৬২ দশমিক ১১ শতাংশ।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...