Current date Sep 6, 2026
স্বাস্থ্য

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ৮২ জনের মৃত্যু রেকর্ড করা হলো।

শনিবার (১৪ অক্টোবর) দুপুর ২টা পর্যন্ত ফরিদপুরের বিএসএমএমসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন- মাগুরার চাঁদপুর গ্রামের রুপা আক্তার (২২), রাজবাড়ীর বালিয়াকান্দির গোলাপি বেগম (৭০) বালিয়াকান্দি, উড়াকান্দির হাবিবুর রহমান (৫০) ও ফরিদপুরের নগরকান্দার আব্দুর রাজ্জাক মোল্লা (৭০)।

ফরিদপুর সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৪৩ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৭০৪ জন। এছাড়া ফরিদপুর থেকে বিভিন্ন হাসপাতালে রেফার্ড করা হয়েছে ১১ জন রোগীকে।

তিনি আরও বলেন, বর্তমানে এই হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৯৩ জন রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৯ জন এবং ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৫২ জন। এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৬ হাজার ২১৮ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...