Current date Jul 5, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু, মোট ৩

URL copied
Share URL copied

 

মেহের মামুন, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগ‌ঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আহত সাহিদ মোল্যা (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো তিনজনে। বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার সময় ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাহিদ মোল্যার মৃত্যু হয়। মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট নৌ তদন্ত পুলিশ কেন্দ্রে পরিদর্শক আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামের মৃত করিম মোল্যার ছেলে সাহিদ মোল্যা (৪০), একই গ্রামের মৃত জলিল শেখের ছেলে কালাম শেখ (২৫) এবং একই ইউনিয়নের দাসের কান্দি গ্রামের মসলেম ফকিরের ছেলে কালাই ফকির (৪৫)। পরিদর্শক আবুল বাশার জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে রাঘদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুলের মধ্যে বিরোধি চলে আসছিল। এর জের ধরে গত সোমবার (২৩ নভেম্বর) সকালে রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে ওই দুইজনের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ২১ জন আহত হন। ওইদিন গুরুতর আহত কালাম শেখকে রাজৈর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। পরে মারাত্মক আহতাবস্থায় সাহিদ মোল্যাকে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ও কালাই ফকিরকে ফরিদপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে সাহিদ ও বুধবার (২৫ নভেম্বর) বিকালে ফরিদপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে কালাই মারা যান। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হায়নি। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...