Current date Sep 6, 2026
Lead Newsপরিবেশবাংলাদেশ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: সকালে সূর্যের দেখা মেলেনি। ভোর থেকেই আকাশে লক্ষ করা যায় মেঘের আনাগোনা। এক পর্যায়ে মেঘে ঢেকে যায় পুরো আকাশ। সকাল আটটা নাগাদ নামে বৃষ্টি। এর পরিমাণ খুব বেশি ছিল না। তীব্র গরমে রাজধানীবাসীর জীবন যখন ওষ্ঠাগত তখন একপশলা বৃষ্টি অনেকটাই স্বস্তি এনে দিয়েছে। এতে কমেছে গরমের তীব্রতাও। এদিকে ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় বৃষ্টির খবর পাওয়া গেছে।

গতকাল সোমবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। এবারের মৌসুমে রাজধানীতে গরমের তীব্রতাও ছিল এদিন সবচেয়ে বেশি। গরমের তীব্রতা বেশি অনুভূত হয় রাতে। কোথাও কোথাও লোডশেডিংয়ের কারণে অসহনীয় হয়ে উঠে জীবন। সকালের একপশলা বৃষ্টি অবশেষে রাজধানীবাসীর জন্য স্বস্তির বার্তা নিয়ে আসে।

এদিকে ঈদের ছুটির পর রাজধানী এখনও অনেকটা ফাঁকা। নগরীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। অনেকে সকালে এসে ঢাকায় নেমে বৃষ্টির মুখোমুখি হন। এতে কিছুটা ভোগান্তিতে পড়েন। তবে গরমের তীব্রতা থেকে রক্ষার কারণে এই ভোগান্তি সবাই হাসিমুখে মেনে নেন।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। মৌসুমের সবচেয়ে বেশি গরম পড়ে গতকাল। এই তাপমাত্রা আরও বাড়তে পারে- এমনটাই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস আরও জানায়, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে চলা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আর সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদরা অবশ্য আশার বাণী শুনিয়েছিলেন। তারা বলেছিলেন, পশ্চিমা একটি লঘুচাপ বিহার ও তৎসংলগ্ন এলাকায় বিরাজ করছে। এর একটি বর্ধিতাংশ বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত আছে। এর প্রভাবে দেশের কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে। সেই পূর্বাভাসই সত্যি হলো। কাঙ্ক্ষিত বৃষ্টি এনে দিলো নাগরিক জীবনে স্বস্তি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...