Current date Sep 6, 2026
শিক্ষা

শিক্ষার্থীদের ওপর হামলা অশুভ ইঙ্গিত : ইসলামী আন্দোলন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেছেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলা, শারীরিক নির্যাতন ও লাঞ্ছিতের ঘটনার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানানোর ভাষা নেই। ঢাকাসহ সারাদেশে শিার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, জখম ও রক্তাক্ত অশুভ ইঙ্গিত।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন ও মাওলানা গাজী আতাউর রহমান এ মন্তব্য করেন।

ওই সংগঠনের নেতারা বলেন, একটি স্বাধীন দেশে এভাবে বর্বর হামলা, মেয়েদের ওপর পাশবিক নির্যতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ছাত্রলীগের জঙ্গি সন্ত্রাসীদের এ অধিকার কে দিয়েছে, দাবি আদায়ে আন্দোলনকারীদের নির্যাতনে।

নেতারা বলেন, আন্দোলন দমনের নামে নিরীহ ও নিরাপরাধ মানুষের ওপর হামলা দুঃখজনক। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের যৌক্তিক আন্দোলনকে এভাবে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের দিয়ে হামলা ও মারধর করে আহত ও গুম করা সংবিধান পরিপন্থী। যেখানে প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে কোটাপ্রথা বাতিলের ঘোষণা দিয়েছেন সেখানে ছাত্রলীগ সাধারণ ছাত্রদের ওপর এবং একজন টুপিধারী আলেমের উপর হামলা করে অমার্জনীয় অপরাধ করেছে। এতে করে ছাত্রলীগের আসল চেহারা জাতির সামনে আবার উন্মচিত হলো।

ইসলামী আন্দোলনের অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান এবং ছাত্রদের ন্যায্য দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...