Current date Sep 7, 2026
বিশ্ব

সৌদি আরবে রমজান শুরু ১৭ মে

URL copied
Share URL copied

সৌদি আরবে আগামী ১৭ মে বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। মঙ্গলবার সন্ধ্যায় সৌদির চাঁদ দেখা কমিটি রমজান মাসের চাঁদ দেখতে পায়নি তাই বৃহস্পতিবার থেকে রমজান মাসের রোজা শুরু হবে। খবর খালিজ টাইমস, আল-জাজিরা, গালফ নিউজের।

সৌদি আরবের সংবাদমাধ্যম আল আরাবিয়া জানাচ্ছে, খারাপ আবহাওয়া ও ধূলার কারণে চাঁদ দেখা কমিটিকে বেশ বেগ পেতে হয়েছে। তবে সৌদি আরবের হাইকোর্ট বৈজ্ঞানিক রিপোর্ট বিশ্লেষণ করে রমজানের প্রথম দিন নির্ধারণ করে দেবেন।
এদিকে স্থানীয়ভাবে চাঁদ দেখার ভিন্নতা হিসেবে প্রথম রোজা সারাবিশ্বে ভিন্ন ভিন্ন দিনে শুরু হয়ে থাকে।

ইউরোপ ও আমেরিকায় মুসলমানরা জ্যোতির্বিজ্ঞানের ওপর নির্ভর করে রোজা পালন করে থাকেন। সেই হিসেবে আগামীকাল থেকেই রোজা পালন শুরু করতে পারেন তারা।

জ্যোতির্বিদরা হিসেবে করে বলছেন, রমজানের নতুন চাঁদ আন্তর্জাতিক সময় গ্রিনিচ মান অনুযায়ী ১১টা ৪৭ মিনিটে জন্ম নিবে। যা ওই সময়ে খালি চোখে দেখা যাবে না। তবে বিশেষ যন্ত্রের মাধ্যমে তা প্রথম রাতেই দেখা যেতে পারে।

২০১৭ সালে সৌদি আরব ও অন্যান্য আরব রাষ্ট্রগুলো নতুন চাঁদ দেখতে বিশেষ সুবিধাসম্পন্ন ক্যামেরা ব্যবহার করে আসছে।
উল্লেখ্য, মুসলিম ধর্মাবলম্বীদের কাছে অন্যতম পবিত্র মাস এই রমজান। এই মাসে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ সুবেহ সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...