Current date Sep 7, 2026
Lead Newsবিশ্ব

হজ ও ওমরাহ পালনকারীদের ঘিরে সৌদির আয়োজন

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ওমরাহ পালন করতে গিয়ে কারো যেন কোনো রকম অসুবিধা না হয়, এবার সেদিকে বাড়তি নজর দিচ্ছে সৌদি আরব। ইতোমধ্যেই ঘোষণা দেওয়া হয়েছে, পবিত্র রমযানের প্রথম ২০ দিন মাগরিবের নামাজ থেকে শুরু করে তারাবীহ শেষ না হওয়া পর্যন্ত কাবা শরীফের চারপাশের সংরক্ষিত এলাকায় ওমরাহপালনকারী ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না।

দেশটির গণ পরিবহণ কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেছেন, হজ ও ওমরাহ পালনকারীদের যাতায়াতে সুবিধার কথা বিবেচনা করে ট্যাক্সির ব্যবস্থা করা হবে। হারাম ক্যাব নামে মক্কায় সেই সেবা প্রদান করা হবে।

ইতোমধ্যেই দুইশ চালককে হারাম ক্যাবের আওতায় লাইসেন্স দেওয়া হয়েছে। এছাড়া বেসরকারিভাবেও অনেকে এগিয়ে আসছেন।

এছাড়া রিয়াদ থেকে দাম্মান পর্যন্ত রাস্তার দু’ধারে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা হচ্ছে। এর বাইরে ১০টি প্লাটফর্মে প্রতি ঘণ্টায় অন্তত এক লাখ ২০ হাজার মানুষকে হারামের ট্রেন স্টেশনে আনা নেওয়া করার জন্য পরিকল্পনা করা হচ্ছে।

ভিন্ন সেবাও থাকবে। রিয়াদ এবং জেদ্দা রুটে ছয় লেনে ৭৬টি বাস চলাচল করবে জেদ্দা থেকে; রিয়াদ থেকে একশ ৩১ বাস সেবা প্রদান করবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...