Current date Oct 24, 2026
পরিবেশবাংলাদেশ

বজ্রপাতে চার জেলায় নিহত ৯ আহত ১১

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : বজ্রপাতে দেশের চার জেলায় ৯ জন নিহত ও অন্তত ১১ জন আহত হয়। নিহতদের মধ্যে সুনামগঞ্জে পাঁচজন, হবিগঞ্জে দুজন, বরিশালে একজন ও কিশোরগঞ্জের বাজিতপুরে একজন রয়েছে। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে—

সুনামগঞ্জ : সুনামগঞ্জে হাওর ও ধানখলায় কাজ করতে গিয়ে দুই নারীসহ পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছেন ছয়জন। দক্ষিণ সুনামগঞ্জে দুটি গবাদি পশুও মারা গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এসব হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলো দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের কৃষক মুসলিম উদ্দিন (৭০), তাহিরপুর উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের মুক্তুুল হোসেনের ছেলে কৃষক নূর হোসেন (২৮), বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের গ্রামের হযরত আলীর স্ত্রী সাহারা বানু, একই উপজেলার ফতেপুর ইউনিয়নের খিদিরপুর গ্রামের সুরমা আক্তার (১৮) ও দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ডোমবন্দ গ্রামের কিশোর ফেরদৌস আহমদ।

হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচং ও নবীগঞ্জে দুজন নিহত হয়। বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের মর্দনপুর গ্রামে গতকাল সকালে হাওরে ধান কাটতে গিয়ে জুবাইল মিয়া (২৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন একই ইউনিয়নের নীল হোসেনপুর গ্রামের ফিরোজা বেগম নামের এক গৃহবধূ। নিহত জুবাইল মিয়া মর্দনপুর গ্রামের মোতাহিল মিয়ার ছেলে। এ ছাড়া নবীগঞ্জের হাওরে ধান কাটতে গিয়ে নিহত হন চা শ্রমিক সুজন মোড়া (২৭)। গতকাল বিকেলে হবিগঞ্জ আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সুজন চুনারুঘাট উপজেলার জোয়ালভাঙ্গা চা বাগানের কানাই মোড়ার ছেলে।

বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় ধান কাটার সময় খোকন প্রামাণিক নামের এক শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিন শ্রমিক। ঘটনাটি ঘটে গতকাল সকালে উপজেলার চেঙ্গুগুটিয়া গ্রামে। খোকন কুষ্টিয়ার খোকসা থানার গফরগাঁও গ্রামের আলতাফ প্রামাণিকের ছেলে।

হাওরাঞ্চল : কিশোরগঞ্জের বাজিতপুরের সরারচর ইউনিয়নের মজলিশপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে ফাহিম হোসেন (১২) নিহত হয়। ফাহিম স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসায় পড়ত। একই ঘটনায় জোনায়েদ মিয়া (১২) নামের আরেক শিশু আহত হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...