Current date Oct 23, 2026
বিনোদন

অভিনয় নয়, ভিন্ন কারণে আলোচনায় দিয়া মির্জা!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : এত দিন তার কোনও নাম ছিল না। তবে এবার থেকে তাকে ডাকা হবে দিয়া নামে। জাতিসংঘের পরিবেশ দূত দিয়া মির্জার নামেই নাম দেওয়া হল এক বছরের সেই গন্ডার শাবকের।

গত অক্টোবরে পৃথিবীর আলো দেখে কৃষ্ণাঙ্গ গন্ডারটি। এক বছর পরেও কোনও নাম জোটেনি তার। বলিউড অভিনেত্রী দিয়া মির্জার পরিবেশ দূত হিসাবে অনবদ্য কাজের জন্য তার সম্মানেই গন্ডারের নাম রাখা হয়েছে বলে জানায় কেনিয়ার বন্যপ্রাণ সংরক্ষণ কর্তৃপক্ষ। এর জন্য এক চিঠি দিয়ে দিয়া মির্জাকে ধন্যবাদ জানিয়েছে সেই কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বিরল প্রজাতির শেষ সাদা গন্ডার সুদানের যেখানে মৃত্যু হয়, কেনিয়ার সেই সংরক্ষিত অভয়ারণ্য ‘পেজেতা’-তেই বড় হচ্ছে এক বছরের দিয়া। এই বিরল সম্মানে সম্মানিত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় কেনিয়ার বন্যপ্রাণ সংরক্ষণের অতন্দ্র প্রহরী পেজোতাকে ধন্যবাদ জানিয়েছেন দিয়া মির্জাও।

এর আগেও দুই চিতা শাবক ‘অশোক’ এবং ‘নক্ষত্র’ কে দত্তক নিয়েছিলেন দিয়া মির্জা। জাতিসংঘের পরিবেশ দূত হওয়ার পর বলিউডের থেকে অন্যান্য সামাজিক কাজে দিয়াকে দেখা গেছে বেশি। তবে, সম্প্রতি এই বলিউড নায়িকাকে দেখা যায় সঞ্জয় দত্তের আত্মজীবনীতে। রাজ কুমার হিরানির পরিচালিত ‘সঞ্জু’ ছবিতে রণবীর কাপুরের বিপরীতে মান্যতার ভূমিকায় অভিনয় করেন দিয়া মির্জা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...