Current date Sep 7, 2026
খেলা

মরকেলের বোলিং তোপে ৩২২ রানের বিশাল ব্যবধানে হারলো অস্ট্রেলিয়া

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : বল টেম্পারিংয়ের চেষ্টা হয় প্রতিপক্ষ ব্যাটিংকে ধাক্কা দিতে। ক্যামেরন ব্যানক্রফটকে দিয়ে সে উদ্দেশ্যেই বল বিকৃতির চেষ্টা চালিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু ব্যানক্রফটের সিরিশ কাগজের ঘষাটা এমন বুমেরাং হবে কে জানত? ৪৩০ রানের লক্ষ্যে নেমে হুড়মুড় করে ভেঙে পড়ল অস্ট্রেলিয়ার ব্যাটিং। দক্ষিণ আফ্রিকার বোলাররা প্রমাণ করলেন, উইকেট পেতে টেম্পারিং না করলেও চলে। প্রোটিয়াদের দুর্দান্ত বোলিংয়ে চতুর্থ দিনেই ৩২২ রানে কেপ টাউন টেস্ট হেরে গেল অস্ট্রেলিয়া।

বল বিকৃতির চেষ্টা করার কথা গতকালই স্বীকার করেছেন স্টিভ স্মিথ ও ব্যানক্রফট। এরপর অস্ট্রেলিয়ান ক্রিকেটে রীতিমতো টর্নেডো বয়ে গেছে। ক্রিকেট বোর্ড, সাবেক ক্রিকেটাররা এমনকি দেশটির প্রধানমন্ত্রীও দলের সমালোচনায় মেতেছেন। ম্যাচের মাঝপথে অধিনায়ক পাল্টানোর ঘটনাও তাই দেখা গেল আজ। দলের নীতিনির্ধারক অংশের (লিডারশিপ গ্রুপ) সদস্য হওয়ায় সহ-অধিনায়কের পথ থেকে ডেভিড ওয়ার্নারও সরে দাঁড়ানোয় হঠাৎ করেই দলের নেতৃত্ব পেলেন টিম পেইন।

নতুন অধিনায়কও পথ দেখাতে পারেননি দলকে। দ্বিতীয় ইনিংসে অলআউট হওয়ার আগে ৩৭৩ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ফলে জিততে হলে বিশ্ব রেকর্ড করতে হবে—এটা জেনেই নামতে হয়েছে ওয়ার্নারকে। অন্যদিকে ক্যারিয়ারের কঠিনতম ইনিংস খেলতে নামা ব্যানক্রফট। দেখেশুনে শুরু করে চাপটা ভালো মতোই স্মাওলে নিয়েছিলেন এ দুজন। সাবধানী ব্যাটিংয়ে চা-বিরতির আগে কোনো উইকেট না হারিয়ে ৪৭ রান তোলে অস্ট্রেলিয়া।

শেষ সেশনে নেমে ১০ রান তোলার পরই অবশ্য ধৈর্য হারালেন ব্যানক্রফট। ৩৬ রানে রানে আউট এই ওপেনার। ৫৭ রানে প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া। সেটা মুহূর্তেই হয়ে গেল ৪ উইকেটে ৫৯! পরপর দুই বলে উসমান খাজা ও শন মার্শকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। এর আগে ওয়ার্নারের সঙ্গে চলা লড়াইয়ে আরও একবার শেষ হাসি হাসলেন কাগিসো রাবাদা। প্রথম ইনিংসে বোল্ড করেছিলেন, এবার এবি ডি ভিলিয়ার্সের ক্যাচ বানিয়েছেন।
টেম্পারিং কেলেঙ্কারিকে ভুলিয়ে দিতে এমন এক মুহূর্তের চেয়ে বেশি কিছু চাইতে পারতেন না স্মিথ। ব্যাটিংয়ে নামার আগেই জেনেছেন, পরের টেস্ট খেলা হচ্ছে না। ক্রিকেটের চেতনাবিরোধী কাজে তাঁকে পরের ম্যাচে নিষিদ্ধ করেছে আইসিসি। দল বাঁচানো এক মহাকাব্যিক ইনিংস খেলার জন্য এর চেয়ে ভালো পটভূমি আর পেতেন না স্মিথ। কিন্তু মরনে মরকেল সে সুযোগ দিলে তো! স্মিথকে ফিরিয়ে দিয়েই শুরু করলেন, শেষ করলেন হ্যাজলউডকে দিয়ে। হঠাৎ অধিনায়ক বনে যাওয়া পেইন এক প্রান্তে দাঁড়িয়ে দেখলেন মরকেল তাণ্ডব। ১০ ওভারেরও কম এক স্পেলে ২৩ রানে ৫ উইকেট মরকেলের।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...