Current date Nov 10, 2026
বাংলাদেশ

হাসপাতাল ছাড়ছেন শাহরিন, আগামী সপ্তাহে অ্যানি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : নেপালে প্লেন দুর্ঘটনায় আহত শাহরিন আহমেদ হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার ছাড়পত্র পেয়েছেন।আর আগামী সপ্তাহে আলমুন নাহার অ্যানিকে ছাড়পত্র দেওয়া হবে।

রোববার (০৮ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানান।

বাংলানিউজকে তিনি বলেন, শাহরিন এখন সুস্থ। তার শরীরের দগ্ধ স্থানে লাগানো চামড়া শুকিয়ে গেছে। এখন তাকে ছাড়পত্র দেওয়া হলেও দুই সপ্তাহ পর আবারও ফলোআপের জন্য তাকে হাসপাতালে আসতে হবে।

‘আহত অ্যানীও ভালো আছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী সপ্তাহে অ্যানিকেও হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে ডা. সামন্ত লাল জানান, দুর্ঘটনায় অপর আহত সিঙ্গাপুরে চিকিৎসাধীন কবির হোসেনের ডান পাঁ কাটা হলেও বাম পায়ের ইনফেকশন কন্ট্রোল করা যাছে না বলে সিঙ্গাপুরের চিকিৎসকরা আমাদের জানিয়েছেন। পাশাপাশি আহত হাসি ও রেজাউল ভালো রয়েছে।

এর আগে গত ১২ মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস২১১।

এতে নিহত হন ৫০ জন। এর মধ্যে পাইলট, কো পাইলট, কেবিন-ক্রুসহ ২৬ জন বাংলাদেশিও রয়েছেন। এছাড়া আহত হন আরও ১০ বাংলাদেশি।

এর মধ্যে তিনজনকে বিদেশে নিয়ে যাওয়া হলেও দেশে আনা হয় সাতজনকে। তাদের মধ্যে শাহীন ব্যাপারী নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে কবির হোসেনকে। আর নেপাল থেকে ফেরতের পর ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন মেহেদী হাসান, কামরুন্নাহার স্বর্ণা ও শেখ রাশেদ রুবায়েতও ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

Share URL copied
Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল ঘোষণার পরই আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।...

Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের...

Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...